Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আবারও সেই হায়দরাবাদ! ইভেন্টে ভিড়ের চাপে আটকে পড়লেন সামান্থা, আয়োজকদের ভূমিকায় প্রশ্ন

হায়দরাবাদের একটি ইভেন্টে উপস্থিত ছিলেন সামান্থা রুথ প্রভু (Samantha at an event in Hyderabad)। মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎই তাঁকে ঘিরে ধরে বিশাল ভিড়। 

আবারও সেই হায়দরাবাদ! ইভেন্টে ভিড়ের চাপে আটকে পড়লেন সামান্থা, আয়োজকদের ভূমিকায় প্রশ্ন

সামান্থা রুথ প্রভু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 December 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। যেকোনও অনুষ্ঠানে তারকাদের ঘিরে উন্মত্ত ভিড় নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক ঘটনাগুলি ফের উদ্বেগ বাড়াচ্ছে। কয়েকদিন আগেই অভিনেত্রী নিধি আগরওয়াল (Nidhi Agarwal) ভিড়ের চাপে হেনস্থার শিকার হয়েছিলেন। এবার একই ধরনের পরিস্থিতির মুখে পড়লেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভিড়ের মাঝে তাঁকে কার্যত ঘিরে ফেলা হয় (Samantha gets mobbed), যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

রবিবার হায়দরাবাদের একটি ইভেন্টে উপস্থিত ছিলেন সামান্থা রুথ প্রভু (Samantha at an event in Hyderabad)। মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎই তাঁকে ঘিরে ধরে বিশাল ভিড়। ভিডিও দেখেই স্পষ্ট বোঝা যায়, ভিড়ের চাপে নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া কার্যত এক পা-ও এগোতে পারছিলেন না তিনি (Samantha gets mobbed)। অন্যদিকে নিরাপত্তারক্ষীরা আপ্রাণ চেষ্টা করলেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। তবু পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক, সামান্থা হাসি মুখেই নিজেকে সামলান এবং শান্ত থাকার চেষ্টা করেন।

এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে রেডিট ও ইনস্টাগ্রামে। ভিডিওতে স্পষ্ট, ভিড় এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছিল যে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর বলে কিছুই মানা হচ্ছিল না।

ঘটনার পর উপস্থিত 'অনুরাগী' সাধারণ মানুষের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। অনেকেই এই ধরনের আচরণকে 'লজ্জাজনক' বলে আখ্যা দেন। এক ব্যবহারকারীর মন্তব্য, “এরকম ঘটনা বারবার ঘটছে, তবুও মানুষ সীমা ধরে রাখতে পারে না।” নেটিজেনদের একজন প্রশ্ন তোলেন, “আগের ঘটনাগুলো থেকে কি কিছুই শেখেননি আয়োজকরা?”

কেউ কেউ তারকাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন। দক্ষিণ ভারতে তারকাদের প্রতি অতিরিক্ত উন্মাদনা যে কতটা বিপজ্জনক হতে পারে, তার উদাহরণও তুলে ধরেছেন অনেকে। তাঁদের মতে, এই উন্মাদনা কখনও সাধারণ মানুষের, আবার কখনও তারকাদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়।

কয়েকদিন আগেই হায়দরাবাদের একটি মলে নিজের সিনেমা ‘দ্য রাজা সাব’-এর গান লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হন নিধি আগরওয়াল।

ইভেন্টে নিধি পৌঁছালে ভক্তরা তাঁকে বিপুল উৎসাহে স্বাগত জানান। কিন্তু অনুষ্ঠান শেষে ফেরার পথে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকশো মানুষ নিধিকে চারপাশ থেকে ঘিরে ধরেছেন। ভিড়ের সুযোগ নিয়ে কিছু মানুষ তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন।

ভিডিওতে নিধিকে নিজের পোশাক সামলে কোনওমতে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা যায়। প্রবল আতঙ্কে ঘামতে থাকা অভিনেত্রী কোনওক্রমে নিজের গাড়িতে পৌঁছান এবং দরজা লক করার পর ধাতস্থ হন। তাঁর কয়েকদিনের মধ্যেই একইভাবে ভিড়ের মাঝে অপ্রীতিকর অবস্থায় পড়তে হল অভিনেত্রী সামান্থাকে। 


```