Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘জব উই মেট’-এর পরেই সম্পর্কে ভাঙন! বিচ্ছেদের পরেও করিনা-শাহিদকে নিয়ে তৈরি হয়েছিল এই গান

করিনা কাপুর ও শাহিদ কাপুরের বিচ্ছেদের পরেও মিলেঙ্গে মিলেঙ্গে ছবির জন্য লেখা হয়েছিল একটি বিশেষ গান।

‘জব উই মেট’-এর পরেই সম্পর্কে ভাঙন! বিচ্ছেদের পরেও করিনা-শাহিদকে নিয়ে তৈরি হয়েছিল এই গান

করিনা কাপুর ও শাহিদ কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 September 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তারকাদের প্রেম-ভালবাসা, সম্পর্ক ও বিচ্ছেদের খবর প্রায়শই আলোচনায় আসে। সেই তালিকায় সবচেয়ে বেশি চর্চিত জুটিদের মধ্যে ছিলেন করিনা কাপুর এবং শাহিদ কাপুর। একসময় তাঁদের সম্পর্ক ছিল ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। 'ফিদা' আর 'জব উই মেট'–এর মতো ছবিতে তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।

কিন্তু মিলেঙ্গে মিলেঙ্গে ছবির শুটিং চলাকালীনই ভাঙনের সূত্রপাত। সেই সময়ই করিনা-শাহিদ আলাদা হয়ে যান। বিচ্ছেদের পর তাঁরা আর একসঙ্গে কাজ করতে চাননি। অথচ ছবিটির শুট শেষ করতে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চলছিল। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই লেখা হয়েছিল একটি বিশেষ গান।

সম্প্রতি গীতিকার সমীর অঞ্জন শুভঙ্কর মিশ্রের পডকাস্টে জানান, কীভাবে করিনা-শাহিদের সম্পর্ক ভাঙনের পরেও তাঁদের নিয়ে গান তৈরি হয়েছিল। সমীরের কথায়, “আমার বেশিরভাগ গানই আসে মনের গভীর থেকে। তাই সেগুলি শ্রোতাদের মনও ছুঁয়ে যায়। যেখানে আত্মা থেকে কাজ হয়, সেটাই মনকে ছুঁয়ে যায়।”

তিনি আরও বলেন, করিনা-শাহিদের বিচ্ছেদের সময় মিলেঙ্গে মিলেঙ্গে ছবিতে একটি গান বাকি ছিল। প্রযোজক বনি কাপুর তখন চিন্তিত ছিলেন, কারণ জুটি একসঙ্গে কাজ করতে চাইছিলেন না। তাই সমীরকে বলা হয় এমন একটি গান লিখতে, যা শুনে তাঁদের মনে হবে এটি তাঁদের নিজের প্রেমকাহিনির প্রতিচ্ছবি।

ফলস্বরূপ, হিমেশ রেশমিয়ার সুরে জন্ম নেয় গান, “কুছ তো বাকি হ্যায়, তেরে মেরে দরমিয়ান…” এই গানটি শুধু ছবিকে আরও সুন্দর করেছিল তাই নয়, দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়েছিল।


```