Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০০ টাকার বিনিময়ে ১০টা চুমু! বলিউডে টিকে থাকতে মহিলা প্রযোজকের শর্ত শুনে কী করেছিলেন সইফ

এক সাক্ষাৎকারে সইফ অকপটে জানিয়েছেন নিজের বলিউডে টিকে থাকার কথা। 

১০০০ টাকার বিনিময়ে ১০টা চুমু! বলিউডে টিকে থাকতে মহিলা প্রযোজকের শর্ত শুনে কী করেছিলেন সইফ

সইফ আলি খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 September 2025 15:02

দ্য ওয়াল ব্যুরো: পতৌদি রাজপরিবারের সন্তান সইফ আলি খান। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে হওয়ায় বাইরে থেকে দেখে মনে হতে পারে, জীবনের পথে কোনও বাধা আসেনি। কিন্তু বাস্তবে কেরিয়ারের শুরুতে তাঁকেও কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল।

মায়ের অনুপ্রেরণায় অভিনয়ের জগতে প্রবেশ করেছিলেন সইফ। মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেছিলেন নিজের থেকে দশ বছরের বড় নায়িকা অমৃতা সিংকে। খুব অল্প বয়সেই বাবা হওয়ার অভিজ্ঞতা হয়েছিল তাঁর। মাত্র ২৫ বছর বয়সেই কন্যা সারা আলি খান জন্ম নেয়। শুরুর দিন থেকেই তাই দায়িত্ব কাঁধে নিয়ে এগতে হয়েছিল সইফকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ অকপটে জানিয়েছেন নিজের বলিউডে টিকে থাকার কথা। তিনি বলেন, এমন এক সময়ও এসেছিল যখন এক প্রযোজক তাঁকে সপ্তাহে মাত্র এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন, তবে তার জন্য রাখতে হয়েছিল এক অদ্ভুত শর্ত, প্রতিবার টাকা নেয়ার সময় প্রযোজকের গালে দশবার চুমু খেতে হবে।

সইফ স্বীকার করেন, অনেকের ধারণা ছিল তাঁর জন্য ইন্ডাস্ট্রিতে প্রবেশ সহজ হবে। কিন্তু বাস্তবে কেরিয়ার শুরু হয়েছিল দ্বিতীয় বা তৃতীয় নায়কের চরিত্র দিয়ে। বেশ কিছু মাঝারি মানের ছবি তাঁকে টিকিয়ে রাখলেও একের পর এক ব্যর্থতার মুখেও পড়তে হয়েছিল। নব্বইয়ের দশককে তাই তিনি নিজের ভাষায় বলেন, ‘নেট প্র্যাকটিসের সময়’। অজস্র ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি, আর হাল ছাড়েননি কখনও।

২০০০ সালের শুরুর দিকেই পাল্টাতে থাকে কেরিয়ারের মোড়। লাভ কে লিয়ে কুছ ভি কারেগা আর দিল চাহতা হ্যায় তাঁকে নতুন করে পরিচিতি দেয়। এরপর ওমকারা-তে অভিনয় করে প্রমাণ করেন, শুধু রোমান্টিক হিরো নয়, জটিল চরিত্রেও সমান সাবলীল তিনি।

সম্প্রতি তাঁকে দেখা গেছে নেটফ্লিক্স অরিজিনাল জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস-এ, জয়দীপ আহলাওয়াতের সঙ্গে। আগামীতে প্রিয়দর্শনের নতুন ছবি হায়ওয়ান-এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সইফ।


```