Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চার ছবির বক্সঅফিসে দৌড়: রঘু-রক্তবীজের টক্করে নজর টানছে অনীক আর ভবানী পাঠক

পুজো মানেই শুধু মণ্ডপসজ্জা, ঢাকের আওয়াজ আর ভোগের গন্ধ নয়—এটা মানেই বাঙালির সিনেমা-উৎসব। প্রতিবছর এই সময়টায় প্রেক্ষাগৃহে যেন নামছে নতুন এক মহারণ। 

চার ছবির বক্সঅফিসে দৌড়: রঘু-রক্তবীজের টক্করে নজর টানছে অনীক আর ভবানী পাঠক

চার ছবি।

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 27 September 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই শুধু মণ্ডপসজ্জা, ঢাকের আওয়াজ আর ভোগের গন্ধ নয়—এটা মানেই বাঙালির সিনেমা-উৎসব। প্রতিবছর এই সময়টায় প্রেক্ষাগৃহে যেন নামছে নতুন এক মহারণ। উৎসব শুরু হওয়ার আগেরই শুরু হল এক দমদার লড়াই। গত ২৫ তারিখ মুক্তি পেল এ বছরের পুজোর দুটি বহুল প্রতীক্ষিত বড় বাজেট ছবি—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ-২ এবং এসভিএফ ও দেব ভেঞ্চার্স প্রযোজিত রঘু ডাকাত।

মুক্তির আগেই সমাজ মাধ্যমে শোনা যাচ্ছিল যুদ্ধের ঢাক, কিন্তু আসল রণক্ষেত্র তৈরি হলো মুক্তির তারিখ নিয়ে। শুরুতে ঠিক ছিল ২৬ সেপ্টেম্বর। কিন্তু রঘু ডাকাত-এর ট্রেলার লঞ্চেই দেব হঠাৎ ঘোষণা করলেন—ছবি আসছে ২৫ তারিখেই। তার একদিন বাদে শিবপ্রসাদও জানালেন, রক্তবীজ নামছে একই দিনে, অর্থাৎ ২৫ সেপ্টেম্বরেই। বোঝাই গেল, এ বার সম্মুখসমর অবধারিত। আর সেই আসল টেক্কা মিলল প্রথম দিনের শো শেষ হওয়ার পরেই।

২৫ তারিখে দুই প্রতিদ্বন্দ্বী ছবি প্রায় একই দৌড়পথ থেকে শুরু করল যাত্রা। এখানেই এসে প্রাসঙ্গিক হয়ে ওঠে Sacnilk-এর নাম। এটি একটি ভারতীয় ওয়েবসাইট ও ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম, যা সিনেমা, টেলিভিশন ও বিনোদন জগতের খবর, বক্স অফিস রিপোর্ট ও রেটিং প্রকাশ করে। বলিউড, টলিউড বা দক্ষিণী—সব ক্ষেত্রের আয়, দর্শকসংখ্যা, রিভিউ, ট্রেন্ডিং আপডেটের সঠিক পরিসংখ্যান তুলে ধরাই এদের কাজ। কে কতটা উপার্জন করল, কোন ছবি হিট বা ফ্লপ—সব জানার নির্ভরযোগ্য ঠিকানা আজ Sacnilk। শুধু সিনেমা নয়, লাইভ ইভেন্ট কভারেজ, খেলার টিকিটিং ডেটা এবং বিনোদন জগতের নানা বিশ্লেষণও জায়গা পায় এই প্ল্যাটফর্মে। এককথায়, Sacnilk আজ ভারতের বিনোদন জগতের বক্স অফিস পরিসংখ্যানের অভিধান।

Sacnilk-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের কালেকশন—‘মেগাস্টার’ রঘু ডাকাত আয় করেছে নেট ৪৫ লাখ টাকা। অন্যদিকে নন্দিতা-শিবপ্রসাদের রক্তবীজ তুলেছে প্রায় ১৫ লাখ টাকার নেট কালেকশন। তবে এই দৌড় তো সবে শুরু। সামনে আরও বড় খেলা বাকি।
অন্যদিকে ২৬ তারিখ অর্থাৎ গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেল পুজোর আরও দুটি ছবি—অনীক দত্তর যত কান্ড কলকাতাতেই এবং প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী। যুদ্ধটা কি তবে ঘুরে গেল নতুন মোড়ে?

এখানে একটি তথ্য জানা জরুরি। সিনেমার ক্ষেত্রে গ্রস কালেকশন (GBOC) বলতে বোঝায় টিকিট বিক্রি থেকে আসা মোট আয়—যার মধ্যে করসহ সমস্ত শুল্ক যোগ থাকে। অন্যদিকে নেট কালেকশন (NBOC) হলো সেই অর্থ, যা কর কেটে নেওয়ার পর প্রযোজক ও পরিবেশকের হাতে পৌঁছয়। অর্থাৎ, গ্রস কালেকশন দেখায় ছবিটি কতজন দর্শকের কাছে পৌঁছল, আর নেট কালেকশনই আসল মুনাফার হিসেব। দু’টির ফারাকটাই হলো সরকারের কর বাবদ কেটে নেওয়া টাকা।

দ্বিতীয় দিনে অর্থাৎ ২৬ তারিখের হিসেব আরও জমকালো। রঘু ডাকাত ৪৫ লাখ থেকে বেড়ে পৌঁছল ৮২ লাখে (নেট)। অন্যদিকে রক্তবীজ-২ ১৫ লাখ থেকে বেড়ে হল ৩৯ লাখ (নেট)। এরই সঙ্গে পুজোর দৌড়ে নামল যে দুটি ছবি—অনীক দত্তর যত কান্ড কলকাতাতেই,  প্রথম দিনে আয় করল ৬ লাখ (নেট), আর প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী, প্রায় ৭ লাখ (নেট)।

শেষ পর্যন্ত এই লড়াই শুধু সংখ্যার খেলায় সীমাবদ্ধ থাকবে না। এখানে জয় বা পরাজয়ের থেকেও বড় হয়ে ওঠে বাঙালির সিনেমাপ্রেম। আলো ঝলমলে প্রেক্ষাগৃহ, টিকিট হাতে দর্শকের উচ্ছ্বাস আর পর্দায় একের পর এক নতুন গল্প—এই মিলেমিশেই তো তৈরি হয় পুজোর আসল রূপকথা। সিনেমা তখন আর শুধু ব্যবসা নয়, হয়ে ওঠে সিেনামার প্রতি ভালোবাসার অন্য নাম।


```