Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিনেমা থেকে সাময়িক সন্ন্যাস! ‘বর্ডার ২’-এর সাফল্যের পরেও কেন অভিনয় থেকে দূরে সরছেন বরুণ?

‘বর্ডার ২’ বক্স অফিসে সফল, তবুও অভিনয় থেকে দূরে সরে যেতে চান বরুণ ধাওয়ান!

সিনেমা থেকে সাময়িক সন্ন্যাস! ‘বর্ডার ২’-এর সাফল্যের পরেও কেন অভিনয় থেকে দূরে সরছেন বরুণ?

বরুণ ধাওয়ান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 March 2026 17:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) কি সত্যিই অভিনয় থেকে বিরতি নিতে চলেছেন? সম্প্রতি এমনই জল্পনা ছড়িয়েছে বিনোদন মহলে। কয়েক মাস আগেই তাঁর ছবি বর্ডার ২ মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। এমনকি তাঁর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে ছবিটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়ায় সেই সমালোচনার ছবিটা অনেকটাই বদলে যায়।

ছবি মুক্তির আগেই ‘বর্ডার ২’-এর গান দর্শক-শ্রোতাদের সামনে আসে। সেই গানের দৃশ্যেই বরুণকে দেখে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে ছবিটি। তাই প্রশ্ন উঠেছে, সাফল্যের পরও কেন অভিনয় থেকে সন্ন্যাস নেওয়ার কথা ভাবছেন অভিনেতা?

সূত্রের খবর, নেটিজেনদের সমালোচনা নয়, বরং ব্যক্তিগত কারণেই অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিতে চাইছেন বরুণ। জানা যাচ্ছে, তিনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান। বিশেষ করে মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর ইচ্ছেই নাকি এই সিদ্ধান্তের মূল কারণ। শোনা যাচ্ছে, স্বল্প সময়ের জন্য নয়, বরং দীর্ঘ বিরতিই নিতে পারেন অভিনেতা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

অন্যদিকে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে বরুণের নতুন ছবি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। ছবিটি বড়পর্দায় আসবে আগামী ১২ জুন। প্রথমে ৫ জুন মুক্তির কথা থাকলেও টক্সিক ছবির সঙ্গে একই সময়ে মুক্তি পড়ে যাওয়ায় তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই ছবির পরিচালক বরুণের বাবা দেভিড ধাওয়ান।
 


```