‘ধুরন্ধর’-এর এই ভাইরাল ট্র্যাক যদি আপনার প্লেলিস্টে ঘুরে ফিরে বাজে, তাহলে শুনতেই হবে এই ১০টি জনপ্রিয় আরবি গান।

আরবি গান
শেষ আপডেট: 14 December 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: রিল খুললেই সেই বিট, সেই সুর—এড়ানোই যাচ্ছে না। কথা হচ্ছে Flipperachi–র ‘Fa9la’ নিয়ে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে এই আরবি হিপ-হপ ট্র্যাক ব্যবহার হওয়ার পর থেকেই গানটি ব্যাপক ভাইরাল। রহমান ডাকাত চরিত্রে অক্ষয় খান্নার উপস্থিতিকে আরও আকর্ষনীয় করে তুলেছে এই গান। বিশেষ করে অক্ষয়ের সেই নাচ গানটিকে আলাদা মাত্রা দিয়েছে।
যদি ‘Fa9la’ আপনার প্লেলিস্টে বারবার ঘুরে ফিরে আসে, তাহলে এই তালিকাটা আপনার জন্যই। ‘Fa9la’ সহ আরও ৮টি জনপ্রিয় আরবি গান, যেগুলো এখনই প্লেলিস্টে রেখে দিতে পারেন।
১. Fa9la – Flipperachi
সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাল গানটি গেয়েছেন বাহরাইনের র্যাপার Flipperachi। তাঁর আসল নাম হুসাম আসিম। আরব হিপ-হপের অন্যতম সম্ভাবনাময় তরুণ কণ্ঠ হিসেবে পরিচিত তিনি। ২০২৪ সালে ‘Bahraini Artist of the Year’ পুরস্কার জেতেন Flipperachi। তাঁর কেরিয়ার শুরু ২০০৩ সালে। ‘Ee Laa’, ‘Shino AlKalam Hatha’, ‘Shoofha’, ‘Nayda’-এর মতো গানেও তিনি জনপ্রিয়।
২০২৪ সালে তৈরি ‘Fa9la’-কে ‘ধুরন্ধর’-এ ব্যবহার করেন সুরকার শাশ্বত সচদেব, যা রহমান ডাকাতের বিপজ্জনক অথচ স্টাইলিশ চরিত্রকে নিখুঁতভাবে তুলে ধরে।
২. Lm3allem – Saad Lamjarred
মরক্কোর জনপ্রিয় শিল্পী সাদ লামজারেদের এই গানটি গাওয়া হয়েছে মূলত মরক্কান আরবি (দারিজা) ভাষায়। ‘The Master’ বা ‘The Teacher’ অর্থের এই গানটি ইতিহাস তৈরি করে ইউটিউবে এক বিলিয়ন ভিউ ছোঁয়া প্রথম আরবি গান হিসেবে। বর্তমানে এর ভিউ ১.২ বিলিয়ন।
৩. C’est La Vie – Cheb Khaled
এই গানটি আজও প্রতিটি ডান্স পার্টির অবিচ্ছেদ্য অংশ। আলজেরিয়ান উপভাষার আরবি লিরিক্সের সঙ্গে ফরাসি কোরাস আর আধুনিক ইলেকট্রনিক পপ—সব মিলিয়ে একেবারে ইয়ারওয়ার্ম।
৪. Boshret Kheir – Hussain Al Jassmi
২০১৪ সালে মুক্তি পাওয়া এই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মিশরীয় পপ-ফোক গানটি গেয়েছেন এমিরাতি শিল্পী হুসেইন আল জাসমি। সে বছরের রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক ১০ দিন আগে মুক্তি পেয়ে মধ্যপ্রাচ্য জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। গানটির মিউজিক ভিডিওর ভিউ ৭০০ মিলিয়নেরও বেশি।
৫. Mal Hbibi Malou – Saad Lamjarred
সাদ লামজারেদের আরও একটি জনপ্রিয় গান এটি। আধুনিক বিটের সঙ্গে উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী সুর মিলিয়ে তৈরি হওয়ায় গানটি পার্টিতে বারবার বাজে। ভালবাসার গল্পই তুলে ধরা হয়েছে এর ভাইরাল মিউজিক ভিডিওতে।
৬. Didi – Khaled
১৯৯২ সালের এই গান আজও ট্রেন্ডে আসে বারবার। খালেদের ‘Didi’-তে যদি এখনও পা না নাচে, তা হলে সত্যিই কিছু মিস করছেন। তাই একবার শুনেই ফেলুন।
৭. Tamally Maak – Amr Diab
২০০০ সালের এই জনপ্রিয় আরবি পপ ব্যালাডটি আবার নতুন করে আলোচনায় এসেছে চলতি বছরে। আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ ‘Ba*ds of Bollywood’-এ রাঘব জুয়ালের চরিত্র পারভাইজ গানটির হিন্দি সংস্করণ ‘কহো না কহো’ গেয়েছে ইমরান হাশমির উদ্দেশে, যিনি মূল ছবিতেও অভিনয় করেছিলেন।
৮. Ya Lili – Balti & Hamouda
২০১৭ সালের এই গানটি গেয়েছেন তিউনিসিয়ান র্যাপার Balti এবং কিশোর শিল্পী Hamouda। শৈশবের সংগ্রাম, সামাজিক চাপ এবং সব কিছু থেকে মুক্তির ইচ্ছে, এই গান জুড়ে রয়েছে রয়েছে বিভিন্ন সব আবেগ।
৯. YAMA – Dystinct
‘Fa9la’-র বিট যদি ভাল লেগে থাকে, তাহলে Dystinct-এর ‘YAMA’ আপনার পছন্দ হবেই। বেলজিয়ান-মরক্কান শিল্পীর এই গানটি আরবি ও আফ্রোবিট-এর মিশেলে তৈরি। ফরাসি ও মরক্কান আরবির সংমিশ্রণে গানটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে Billboard Arabia-তে এক নম্বরে পৌঁছেছে।