Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অর্জুন রামপাল, পাত্রীকে চেনেন?

দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে বাগদান সেরেছেন অর্জুন রামপাল। রিয়া চক্রবর্তীর পডকাস্টে এল সুখবর।

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অর্জুন রামপাল, পাত্রীকে চেনেন?

অর্জুন রামপাল

গার্গী দাস

শেষ আপডেট: 14 December 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: চুপিচুপি নয়, একেবারে প্রকাশ্যেই সুখবর দিলেন অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) পডকাস্টে খোলামেলা আড্ডার মাঝে দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস (Gabriella Demetriades)-এর সঙ্গে নিজের এনগেজমেন্টের কথা জানিয়ে চমকে দিলেন তিনি।

শনিবার পডকাস্টের ট্রেলার প্রকাশ করেন রিয়া। ক্যাপশনে লেখেন, “কংগ্র্যাজুলেশনস টু দ্য কুলেস্ট কাপল ইন টাউন।” ট্রেলার দেখেই জানা যায়, দক্ষিণ আফ্রিকার মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অভিনেতা।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে একসঙ্গে রয়েছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে তাঁদের প্রথম পুত্র অরিক (Arik)-এর জন্ম হয়। ২০২৩ সালে আসে দ্বিতীয় ছেলে অরিভ (Ariv)।

ট্রেলারে কী বললেন অর্জুন-গ্যাব্রিয়েলা?

পডকাস্টের ট্রেলারে গ্যাব্রিয়েলাকে বলতে শোনা যায়, ভালবাসা (love) নিয়ে তাঁর ভাবনা বদলেছে সন্তান জন্মের পর। তাঁর কথায়, “ভালবাসা অনেক সময় শর্তসাপেক্ষ হয়। কিন্তু সন্তানের ক্ষেত্রে তো সেটা করা যায় না, তাই না? এটা এমন নয় যে আমি ওর পেছনে গিয়েছি শুধু ও খুব হট (hot) বলে… আশা করি ও আমায় নিয়েও তেমন কিছু ভাবেনি।”

এই কথার উত্তরে হেসে অর্জুন বলেন, “আমি ওর পেছনে গিয়েছিলাম কারণ ও হট ছিল। পরে বুঝলাম, হটনেসের বাইরেও আরও অনেক কিছু আছে।”

তাঁরা এখনও বিয়ে করেননি কিন্তু এনগেজমেন্ট যে সেরে ফেলেছেন, তা জানান রাখঢাক না করেই। অর্জুনকে বলতে শোনা যায়, 'উই আর এনগেজড।' যা শুনে চমকে যান রিয়া।

অর্জুনকে সম্প্রতি দেখা গেছে আদিত্য ধর (Aditya Dhar)-এর ছবি ধুরন্ধরে (Dhurandhar)। ছবিতে মেজর ইকবালের (Major Iqbal) চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের বিশেষ নজর কেড়েছে। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন রণবীর সিং (Ranveer Singh), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), অক্ষয় খান্না (Akshaye Khanna) প্রমুখ। এছাড়াও নেটফ্লিক্সের (Netflix) ক্রাইম থ্রিলার রানা নাইডুতে (Rana Naidu) রানা দগ্গুবতী (Rana Daggubati) ও ভেঙ্কটেশ দগ্গুবতীর (Venkatesh Daggubati) সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।


```