Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

‘অর্জুন! তুমি অর্জুন!’ দেদার ওজন কমালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক, আছড়ে পড়ল বিস্ময়ের ঢেউ

আজ এত বছর পর সেই একই মানুষকে নতুন চেহারায় দেখে নস্টালজিয়া বুঁদ ক্রিকেট অনুরাগীরা। এক সময়ের ভারী গড়নের অধিনায়ক আজ একদম আলাদা মানুষ। রসিকতা, বিস্ময় আর কিঞ্চিৎ উদ্বেগ ছাপিয়ে স্পটলাইটে নিখাদ নম্বইয়ের নস্টালজিয়া!

‘অর্জুন! তুমি অর্জুন!’ দেদার ওজন কমালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক, আছড়ে পড়ল বিস্ময়ের ঢেউ

অর্জুন রণতুঙ্গা

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 November 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে ২০ বছর বয়স কমেছে!’ কারও চোখে ‘ওঁর কি কিছু হয়েছে?’ ইতিবাচক, নেতিবাচক সমস্ত ধরনের প্রতিক্রিয়া। আর দুইয়ে মিলে অপার বিস্ময়: ‘অর্জুনকে তো চেনাই যাচ্ছে না!’

শ্রীলঙ্কার (Sri Lanka) বিশ্বকাপজয়ী অধিনায়ক রণতুঙ্গা (Arjuna Ranatunga) হঠাৎ এমনভাবে সামনে আসবেন, তা কেউ ভাবেননি। তামিল ইউনিয়নের (Tamil Union) ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। পাশে তিন সতীর্থ—সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya), অরবিন্দ ডি সিলভা (Aravinda de Silva) এবং মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। কিন্তু যা নজর কাড়ল, তা ক্রিকেটারদের আলাপচারিতা নয়—রণতুঙ্গার চেহারার বদল। একদা স্থূলকায় ক্রিকেটার এখন ওজন কমিয়ে প্রায় নির্মেদ। অনেকে চিন্তা জানিয়েছেন, রণতুঙ্গার রোগ করেনি তো? কেউ কেউ জানতে চেয়েছেন ভোলবদলের টোটকা।

একটি ছবিতে দেখা যায়, লাল কুর্তা পরে দাঁড়িয়ে প্রাক্তন অধিনায়ক। মুখে হাসি, দৃশ্যত অনেকটা ওজন কমেছে। সেই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বহু পুরনো সমর্থকই প্রথমে তাঁকে চিনতে পারেননি। কেউ লিখেছেন, ‘অসাধারণ লাগছে, দারুণ পরিবর্তন!’ কেউ প্রশ্ন তুলেছেন, ‘ওঁর স্বাস্থ্য ঠিক আছে তো?’

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বয়ং সনৎ জয়সূর্য। ক্যাপশনও ছিল ছিমছাম, নির্বিষ—‘১২৫ বছর পূর্তি উদ্যাপনে পুরনো দিনের বন্ধুরা একসঙ্গে!’ এরপরই সমাজমাধ্যমে ঝড় ওঠে। হাজার হাজার প্রতিক্রিয়া, অনুমান, আবেগ।

৬১ বছর বয়সি রণতুঙ্গা খেলোয়াড়ি জীবন শেষ করেছেন ২০০০ সালে। শেষ ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। টেস্ট। এরপরই রাজনীতিতে যোগ দেন তিনি। শ্রীলঙ্কার সংসদ সদস্য হন, পরে মন্ত্রীও। ১৯৯৬ সালে (World Cup 1996) অধিনায়ক হিসেবে তিনি শ্রীলঙ্কাকে এনে দেন প্রথম বিশ্বকাপ। ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ২৪২ রানের টার্গেট তাড়া করে ২২ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে নেয় লঙ্কানরা। সেদিন ৩৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন অধিনায়ক রণতুঙ্গা।

আজ এত বছর পর সেই একই মানুষকে নতুন চেহারায় দেখে নস্টালজিয়া বুঁদ ক্রিকেট অনুরাগীরা। এক সময়ের ভারী গড়নের অধিনায়ক আজ একদম আলাদা মানুষ। রসিকতা, বিস্ময় আর কিঞ্চিৎ উদ্বেগ ছাপিয়ে স্পটলাইটে নিখাদ নম্বইয়ের নস্টালজিয়া!


```