Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pak vs SA: কামব্যাকেই দুরন্ত সেঞ্চুরি ডি ককের! পাকিস্তানকে হেলায় হারাল দক্ষিণ আফ্রিকা

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার শৃঙ্খলাবদ্ধ বোলিং ও ঠান্ডা মাথার ব্যাটিং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চূড়ান্ত ফয়সালা শনিবার, সিরিজের শেষ ম্যাচে।

Pak vs SA: কামব্যাকেই দুরন্ত সেঞ্চুরি ডি ককের! পাকিস্তানকে হেলায় হারাল দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 November 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত প্রত্যাবর্তন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। তাঁর অপরাজিত ১২৩ রানে ভর করে দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানকে (Pakistan) ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা (South Africa)। তিন ম্যাচের সিরিজ এখন ১–১ সমতায়।

ফয়সালাবাদে (Faisalabad) ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০.১ ওভারে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। হাতে প্রায় ১০ ওভার রেখে। প্রথম ম্যাচে হারের পর এদিন ব্যাটে-বলে দাপট দেখালেন প্রোটিয়ারা। ডি কক হাঁকালেন ২২তম একদিনের সেঞ্চুরি। ১০৪ বলে সাজানো ১২৩ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। শুরুটা করেন ওপেনার লুয়ান্দ্রে প্রিটোরিয়াস (Lhuan-dre Pretorius)—৪৬ রান করে তাল বেঁধে দেন। তাঁর সঙ্গে ৮১ রানের জুটি গড়েন ডি কক।

এরপর ব্যাট হাতে চমক দেন টনি ডি জরজি (Tony de Zorzi)। বাঁ-হাতি এই ব্যাটার ৭৬ রান করেন ৬৩ বলে, যার মধ্যে মহম্মদ নওয়াজের (Mohammad Nawaz) বিরুদ্ধে ১৩ বলে ২৭ রান। এই জুটির ১৫৩ রানের পার্টনারশিপই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয়। ডি কক নিজের অর্ধশতরানে পৌঁছন শান্ত মেজাজে। পরে সলমন আলি আঘার (Salman Ali Agha) বলে কভারের উপর দিয়ে ছয় মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনিই অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফেরেন। পাকিস্তানি বোলারদের মধ্যে কেউই ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। মোট আটজন বোলার ব্যবহার করেও উইকেট তুলতে ব্যর্থ বাবর আজমরা (Babar Azam)।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান করে ২৬৯/৯। শুরুটাই ভয়ানক—৫ ওভারের মধ্যে তিন উইকেট পড়ে ২২/৩ হয়ে যায় স্কোরবোর্ড! দক্ষিণ আফ্রিকার পেসার আন্দ্রে বার্গার (Nandre Burger) ৪ উইকেট তুলে নেন। তিনিই ফেরান ফখর জামান (Fakhar Zaman), বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan)। কাবা পিটার (Nqaba Peter) নেন ৩ উইকেট।

পাকিস্তানের হয়ে সাইম আযুব (Saim Ayub) করেন ৫৩, সলমন আলি আঘা ৬৯ এবং নওয়াজ শেষ দিকে কেরিয়ার-সেরা ৫৯। কিন্তু তাঁদের কেউই ইনিংসকে গতি দিতে ব্যর্থ। স্ট্রাইক রেট ছিল ৯০-এর নিচে। ফলে বড় রান দাঁড় করানোর মতো প্ল্যাটফর্ম তৈরি হয়নি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার শৃঙ্খলাবদ্ধ বোলিং ও ঠান্ডা মাথার ব্যাটিং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চূড়ান্ত ফয়সালা শনিবার, সিরিজের শেষ ম্যাচে।


```