Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

চরিত্রের জন্যে ১০ কেজি ওজন বৃদ্ধি, বডি শেমিং-এর বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

সম্প্রতি তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বডিং শেমিং মাত্রা ছাড়াল। কুমন্তব্য ও শরীর নিয়ে লাগাতার কটূক্তির জেরে এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন তিনি। শুক্রবার ই-মেলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। 

চরিত্রের জন্যে ১০ কেজি ওজন বৃদ্ধি, বডি শেমিং-এর বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 February 2026 15:51

দ্য ওয়াল ব্যুরো: ট্রোলিং সেলিব্রিটিদের জীবনে নতুন নয়। নিত্যদিন সোশ্যাল মিডিয়া (Social Media Trolling) খুললেই নজরে আসে নানা কুমন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট সেকশন। যদিও এই বিষয় খুব একটা আর নজর দেন না সেলিব্রিটিরা। তবে এবার সহ্যের সীমা ছাড়াতেই অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। 

সম্প্রতি তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বডিং শেমিং মাত্রা ছাড়াল। কুমন্তব্য ও শরীর নিয়ে লাগাতার কটূক্তির জেরে এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন তিনি। শুক্রবার ই-মেলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন ধরেই তাঁর ওজন নিয়ে কথা চলছে নেটমাধ্যমে। যা কখনও কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সেলিব্রিটি ট্রোলের জবাব দেওয়া পছন্দ করেন না। শ্রাবন্তীও তার ব্যতিক্রম নন। তবে এবার আর চুপ করে থাকলেন না। চরিত্রের স্বার্থে বাড়াতে হয়েছে ওজন। তা না জেনেই নেটিজেনদের এই কুমন্তব্যের ঝরে জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করলেন তিনি। 

দ্য ওয়ালের পক্ষ থেকে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বললেন, 'আমি আমার উকিলের সঙ্গে কথা বলেছি। আমরা মনে হল এবার প্রতিবাদ করা উচিত। শুধু আমার নয়, যাঁদের সঙ্গে হচ্ছে সকলের প্রতিবাদ করা উচিত। আপনারা জানেন আমার ছবি ‘ঠাকুমার ঝুলি’-র শুটিং সবে মাত্র শেষ হয়েছে। সেই চরিত্রের জন্যে আমি নিজে থেকেই ওজন বাড়িয়েছি, মনে হল, তাতে ভাল লাগবে। তবে এই অনুষ্ঠানের চুক্তি আগে থেকেই হয়ে ছিল বলে করতে হয়েছে। তারপর দেখছি উল্টোপাল্টা কমেন্ট, মিম বাবানো হচ্ছে। বাক স্বাধীনতা আছে বলে যা ইচ্ছে তাই বলা যায়, এটা মানবো না।' 

ইদানিং এই ট্রোল চর্চা যেন আরও মাথা চারা দিয়ে উঠেছে। ফলে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছিল না। শিল্পীরা অনেক সময়ই ‘সফ্‌ট টার্গেট’ হয়ে ওঠেন। তবে শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও দিনের পর দিন নোংরা মন্তব্য সহ্য করা অসম্ভব।

সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়ের শুটিং শেষ করেছেন তিনি। সেখানে ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে। তার জেরেই এই চেহারা। তবে তার জবাব দেওয়ার জন্যে এই পদক্ষেপ তিনি করেননি, বরং সোশ্যাল মিডিয়ার এই বডি শেমিং ট্রেন্ড যাতে বন্ধ হয়, তাই মুখ খোলার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, চরিত্রের প্রয়োজনে প্রস্তুতি নিতেই এই শারীরিক পরিবর্তন। 


```