Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কুসুম আন্টি, মায়ের মতোই ভাল, নন্দিতা শৈশবে ফিরে গেলেন দিদিমণির সঙ্গে সাক্ষাতে

কুসুম আন্টি এত ভালবাসতেন আমাদের হাসি, মজায় কেটে যেত শৈশব। তিনি কখনও আমাদের কড়া শাসন করেননি। ভালবাসা দিয়েই আমাদের ভুল বুঝিয়ে দিতেন। 

কুসুম আন্টি, মায়ের মতোই ভাল, নন্দিতা শৈশবে ফিরে গেলেন দিদিমণির সঙ্গে সাক্ষাতে

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 September 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বঙ্গকন্যাদের মধ্যে উজ্জ্বল নাম নন্দিতা দাস (Nandita Das)। মেনস্ট্রিম ছবির বাইরে, অন্যধারার ছবিতে নন্দিতা প্রথম সারির নায়িকা। 'ফায়ার', 'আর্থ','বিফোর দ্য রেন' প্রভৃতি ছবিতে দাগ কেটেছিল নন্দিতার মর্মস্পর্শী অভিনয়। পাশাপাশি বাংলা ছবিতেও নন্দিতা আমাদের ঘরের মেয়ে। মৃণাল সেনের 'আমার ভুবন', ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ', সুমন ঘোষের 'পদক্ষেপ' ছবিতে তাঁর অভিনয় সকলের প্রিয়। 
নন্দিতা দাস, আন্তর্জাতিক মানের অভিনেত্রী হয়েও কিন্তু তাঁর শৈশবের শিক্ষিকাকে ভোলেননি। শিক্ষক দিবসের কয়েক মাস আগেই নিজের ছোটবেলার দিদিমণির কাছে পৌঁছে গেলেন নন্দিতা দাস।

May be an image of 2 people

বাবা-মায়ের পরে আমাদের যাঁরা শিক্ষা দিয়ে থাকেন তাঁরা হলেন শিক্ষক-শিক্ষিকা। সবার ভাগ্যে সবসময় এমন মাতৃসমা শিক্ষিকা জোটে না। কিন্তু নন্দিতা ছোটবেলায় পেয়েছিলেন এমন শিক্ষাগুরু।

নন্দিতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন তাঁর প্রবীণা শিক্ষিকার সঙ্গে তাঁর আর নিজের ছেলের ছবি।

অভিনেত্রী লিখলেন 'আমরা সবাই জানি যে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা আমাদের জীবনে অনেকখানি প্রভাব ফেলে। আমাদের ছোটবেলায় বীজ থেকে চারাগাছ করে বড় করেন তাঁরাই। আমি আজকের শিক্ষক দিবস (Teachers Day) উৎসর্গ করছি আমার ছোটবেলার কুসুম আন্টিকে। '

May be an image of 2 people and people smiling

ছোটবেলার দিদিমণি সম্পর্কে নন্দিতা আরও লেখেন 'কুসুম আন্টি ছিল আমাদের মা আবার বন্ধুও। নার্সারি থেকে প্রাথমিক শ্রেণীগুলিতে তিনি আমাদের আগলে রেখেছিলেন। দিল্লীর এই সর্দার প্যাটেল বিদ্যালয়ে আমি আমার সমগ্র স্কুলিং জীবন কাটিয়েছি। 
কুসুম আন্টি এত ভালবাসতেন আমাদের হাসি, মজায় কেটে যেত শৈশব। তিনি কখনও আমাদের কড়া শাসন করেননি। ভালবাসা দিয়েই আমাদের ভুল বুঝিয়ে দিতেন। কয়েক মাস আগেই দেখা করলাম আবার কুসুম আন্টির সঙ্গে, তাঁর বাড়ি গিয়ে। আমার ছেলে বিহান উচ্ছ্বসিত হয়ে উঠল মায়ের শিক্ষিকাকে দেখে। সেই ছোটবেলার মতো হাসি, মজায়, স্নেহে আবার যেন ফিরে এল শৈশব।'


```