Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

শেষরক্ষা হল না! প্রয়াত ‘মেরি কম’-এর ‘সিনেমার কোচ’ অভিনেতা সুনীল থাপা

খলনায়ক হিসেবে নেপালি ছবিতে দাপট, আবার ‘মেরি কম’-এ অনুপ্রেরণার কোচ— বিদায় নিলেন অভিনেতা সুনীল থাপা। চলচ্চিত্র জগতে শোকের ছায়া।

শেষরক্ষা হল না! প্রয়াত ‘মেরি কম’-এর ‘সিনেমার কোচ’ অভিনেতা সুনীল থাপা

সুনীল থাপা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 February 2026 17:54

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা সুনীল থাপা (Sunil Thapa Death)। নেপালি ছবিপ্রেমীদের কাছে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন শক্তিশালী খলনায়কের চরিত্রে। তবে হিন্দি ছবির দর্শকের কাছে সুনীল থাপার পরিচিতি মূলত প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’ ছবির কোচ রঞ্জিৎ সিংহের চরিত্রে। ছবিতে কোচ ও ছাত্রীর সম্পর্ক দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা।

শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কর্মজীবনের বড় অংশ মুম্বইয়ে কাটালেও সুনীল থাপা থাকতেন নেপালেই। সেখানকারই একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৩০০-র কাছাকাছি নেপালি ছবিতে কাজ করেছেন সুনীল থাপা। বলিউডে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮১ সালে কমল হাসন ও রতি অগ্নিহোত্রী অভিনীত ‘এক দুজে কে লিয়ে’ ছবির মাধ্যমে। এরপর ‘আজ কি আওয়াজ়’, ‘মানব হত্যা’-র মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। পাশাপাশি ভোজপুরি ছবিতেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তবে হিন্দি ছবির দর্শকের মনে আলাদা জায়গা করে নেয় ‘মেরি কম’-এ তাঁর অভিনীত কোচের চরিত্রটি। সম্প্রতি তাঁকে শেষবার দেখা গিয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ। সুনীল থাপার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
 


```