Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মাঝপথেই স্টেজ ছেড়ে নেমে গেলেন শাহিদ, ‘ও রোমিও’-র প্রচারে ভক্তরা কী এমন করল!

‘ও রোমিও’ ছবির গান লঞ্চে ভক্তদের উচ্ছ্বাসে অপ্রত্যাশিত পরিস্থিতি। নিরাপত্তার কারণে মাঝপথেই স্টেজ ছাড়তে হল শাহিদ কাপুরকে।

মাঝপথেই স্টেজ ছেড়ে নেমে গেলেন শাহিদ, ‘ও রোমিও’-র প্রচারে ভক্তরা কী এমন করল!

‘ও রোমিও’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 February 2026 15:56

দ্য ওয়াল ব্যুরো: রূপোলি পর্দার তারকাদের এক ঝলক দেখতে ভক্তদের উন্মাদনা নতুন নয়। তবে সেই উচ্ছ্বাস কখনও কখনও এমন মাত্রা নেয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাম্প্রতিক সময়ে তারকাদের অনুষ্ঠান ঘিরে একাধিক এমন ঘটনার নজির মিলেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ঠিক তেমনই এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)।

মুম্বইয়ে আয়োজিত ‘ও রোমিও’ ছবির গান ‘পান কি দুকান’-এর লঞ্চ অনুষ্ঠানে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। অনুষ্ঠানে শাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নায়িকা তৃপ্তি ডিমরি। শুরুতে সবকিছুই ছিল পরিকল্পনা অনুযায়ী—গান পরিবেশন, কথাবার্তা, ফটোসেশন সবই চলছিল স্বাভাবিক ছন্দে। মজার ছলেই শাহিদ কয়েকজন ভক্তকে স্টেজে উঠে নাচার আমন্ত্রণ জানান। কিন্তু সেই মুহূর্তের পরেই পরিস্থিতি দ্রুত বদলে যায়।

একসঙ্গে বহু ভক্ত স্টেজের দিকে ছুটে আসেন এবং মুহূর্তের মধ্যেই অভিনেতাকে ঘিরে ধরে ভিড়। এত মানুষের চাপ সামলানো নিরাপত্তাকর্মীদের পক্ষে কঠিন হয়ে পড়ে। শাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তাঁকে সাময়িকভাবে স্টেজ ছাড়তে বলা হয়। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তেজিত ভক্তদের সামলাতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারপর শাহিদ আবার মঞ্চে ফিরে আসেন। ভক্তদের উদ্দেশে তিনি জানান, তাঁদের ভালবাসায় তিনি আপ্লুত। তবে একই সঙ্গে সবাইকে শান্ত থাকার অনুরোধও করেন। এরপর অনুষ্ঠান ফের স্বাভাবিকভাবেই চলতে থাকে।

‘পান কি দুকান’ গানটি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। গানটির ছন্দ ও কথা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। পাশাপাশি ‘ও রোমিও’ ছবিটি নিয়েও আগ্রহ তুঙ্গে। এই ছবিতে শাহিদ কাপুরকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলেই জানিয়েছেন নির্মাতারা।

এই ঘটনার পর ফের একবার উঠে এসেছে তারকাদের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার প্রশ্ন। অনেকের মতে, ভক্তদের আবেগ স্বাভাবিক হলেও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আয়োজকদের তরফে ইঙ্গিত মিলেছে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
 


```