Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অভিষেক-ঐশ্বর্যার বিয়ের নিমন্ত্রণ ফেরান এই অভিনেতা, বলেন, 'আমার আছে তো কোনও ফোন আসেনি'

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই—বলিউডের অন্যতম চর্চিত জুটি। প্রেমের শুরুটা হয়েছিল নীরবে, কিন্তু খবর ছড়াতে সময় লাগেনি। 

অভিষেক-ঐশ্বর্যার বিয়ের নিমন্ত্রণ ফেরান এই অভিনেতা, বলেন, 'আমার আছে তো কোনও ফোন আসেনি'

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 June 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই—বলিউডের অন্যতম চর্চিত জুটি। প্রেমের শুরুটা হয়েছিল নীরবে, কিন্তু খবর ছড়াতে সময় লাগেনি। তাঁদের সম্পর্ক সামনে আসতেই উত্তেজনার পারদ চড়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। আর ২০০৭ সালে, মাত্র কয়েক বছরের মধ্যেই, তাঁরা বসেন বিয়ের পিঁড়িতে। তবে এই রাজকীয় বিয়ের পেছনেও ছিল এমন কিছু গল্প, যা নেটপাড়ায় চাপা থাকেনি।

‘কফি উইথ করণ’-এ এসে নিজেরাই মুখ খুলেছিলেন অভিষেক ও ঐশ্বর্যা। জানান, বিয়ের সময় সকলকে খুশি রাখা সম্ভব ছিল না। অনেকেই ছিলেন, যাঁরা বিষয়টি ভালভাবে নেননি। অথচ ঐশ্বর্যার পরিবারের ভিতরে সেই সময় চলছিল এক গুরুতর সমস্যা। ফলে তাঁদের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, বিয়েটি হোক ঘরোয়া। তবু সম্মান রেখে কার্ড পাঠানো হয়েছিল সকলকে, দেওয়া হয়েছিল মিষ্টিও।

কিন্তু প্রত্যেকে তা ভালভাবে গ্রহণ করেননি। অভিনেতা শত্রুঘ্ন সিনহা সেই কার্ড ফিরিয়ে দেন। পরে এক সাক্ষাৎকারে জানান, তাঁকে কোনও ফোন বা বার্তা দেওয়া হয়নি। শুধু একদিন আচমকা কার্ড ও মিষ্টি পৌঁছয়। তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ না পেয়ে সেই নিমন্ত্রণ গ্রহণ করেননি। উল্লেখ্য, একটা সময় অমিতাভ ও শত্রুঘ্ন সিনহার মধ্যে খুব ভাল সম্পর্ক ছিল।

আরও এক বিতর্ক জুড়ে যায় পরিচালক রাম গোপাল বর্মাকে নিয়ে। বিয়েতে উপস্থিত থাকলেও তাঁর মুখে নাকি ছিল স্পষ্ট অস্বস্তি। তা নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি করণ জোহর নিজেই। তবে এই সব বিতর্ক, বিরক্তি পেরিয়ে অভিষেক ও ঐশ্বর্যার বিয়ে শেষ পর্যন্ত হয় রাজকীয়ভাবেই। আজ তাঁদের দাম্পত্য জীবনের ১৮ বছর। কন্যা আরাধ্যাকে নিয়ে গড়ে উঠেছে তাঁদের এক ছোট পরিবার।
 


```