Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ছেলেকে বললেন ‘নেপো কিড’, ‘থাগস অফ হিন্দুস্থান’ নিয়ে নিজেকেই কটাক্ষ করলেন আমির

‘সিতারে জমিন পার’ ইউটিউবে মুক্তির ঘোষণা করলেন আমির খান। ছেলে জুনাইদকে বললেন ‘নেপো কিড’, আর নিজের ছবি ‘থাগস অফ হিন্দুস্থান’-কে করলেন রোস্ট! ভাইরাল হল মজার স্কিট ভিডিও।

ছেলেকে বললেন ‘নেপো কিড’, ‘থাগস অফ হিন্দুস্থান’ নিয়ে নিজেকেই কটাক্ষ করলেন আমির

জুনাইদ খান ও আমির খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 August 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় সাফল্যের পর এবার আমির খানের ছবি ‘সিতারে জমিন পার’ দেখা যাবে ইউটিউবে। তবে নেটফ্লিক্স বা হটস্টারের মতো কোনও বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয়, আমির এই ছবি আনছেন নিজের ইউটিউব চ্যানেল Aamir Khan Talkies-এ। মাত্র ১০০ টাকায় ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।

এই ঘোষণা করতে গিয়েই আমির বেছে নিলেন অভিনব পন্থা—নিজের দুই পুত্র, জুনাইদ খান এবং আজাদ রাও খানের সঙ্গে এক মজার স্কিট। ভিডিওটি রিলিজের পর থেকেই নেটদুনিয়ায় সাড়া ফেলেছে। শুধু পিতাপুত্রের হাস্যরস নয়, নিজের কেরিয়ারের ‘Thugs Of Hindostan’ এবং ‘Laal Singh Chaddha’ ছবিকেও রীতিমতো রোস্ট করলেন আমির নিজেই!

এই বিশেষ ভিডিওটি তৈরি হয়েছে আমির খানের কালজয়ী কমেডি ‘আন্দাজ আপনা আপনা’ (১৯৯৪)-এর একটি দৃশ্যকে কেন্দ্র করে। ভিডিও শুরুতেই দেখা যায়, রান্নাঘরে ঢুকে কুককে বকাবকি করছেন আমির, কারণ সে ফোনে বসে ‘সিতারে জমিন পার’ ডাউনলোড করে দেখছে।

কুক জানায়, এটা জুনাইদের প্ল্যান! এরপর জুনাইদকে পাওয়া যায় এক বিখ্যাত দৃশ্যে, যেখানে সে বলে ওঠে, “আজ বুঝলাম, আপনি শুধু পুরুষ নন, মহাপুরুষ!” আমির অবাক হয়ে জানতে চান, এ সব কী হচ্ছে? তখন জুনাইদ জানান, সিতারে জমিন পার এখন ইউটিউবে।

এরপরই আসে ভিডিওর হাইলাইট। নিজের ছেলে জুনাইদকে বকতে বকতে আমির বলেন, “জব জব তু খুশ হুয়া হ্যায়, তব ম্যায় বরবাদ হুয়া হু। পহলি দফা তু খুশ হুয়া থা, তুনে কহা থা, ‘পিতাজি, মাল্টি-স্টারার কর লো।’ ম্যায়নে Thugs Of Hindostan কর লি। আজ তক গালিয়াঁ খা রাহা হু!”

এই আত্ম-রসিকতা এবং সোজাসাপটা স্বীকারোক্তি দর্শকদের বেশ মনে ধরেছে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল, অনেকে বলছেন—“এটাই আমিরের আসল স্টাইল, নিজের ভুলকে মজায় বদলে দেওয়ার কৌশল কেবল ওনার পক্ষেই সম্ভব!”


```