Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'প্যান্টের চেন খোলা', হুমা কুরেশির এই 'বোল্ড' ছবিতে সহাস্য কমেন্ট সোনাক্ষীর

'ডাবল এক্সএল' ছবির বন্ধুত্ব এখন ইনস্টাগ্রামে। হুমার হট ছবিতে সোনাক্ষীর 'জিপ খোলা' মন্তব্য দেখে হেসে কুটো নেটিজেনরা।

'প্যান্টের চেন খোলা', হুমা কুরেশির এই 'বোল্ড' ছবিতে সহাস্য কমেন্ট সোনাক্ষীর

হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 August 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহার বন্ধুত্ব নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। নেটপাড়ায় প্রায় সবাই জানে বলিউডে তাঁদের বন্ধুত্ব কতটা মজার! অভিনেত্রী হুমা কুরেশির সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে যে কাণ্ড ঘটল, তাতে রীতিমতো হেসে কুটোপাটি হয়েছেন নেটিজেনরা। কারণ একটাই—সোনাক্ষী সিনহার একটি মজার কমেন্ট।

সাদা ট্যাঙ্ক টপ, ওভারসাইজড জ্যাকেট আর ডেনিম জিন্সে একটি ফটোশুটের ছবি পোস্ট করেন হুমা। সঙ্গে ক্যাপশন লেখেন, “It’s Thursday today।” তাঁর লুক নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। মন্তব্য বক্সে আগুনের ইমোজি দেন অভিনেত্রী ভূমি পেডনেকারও।

কিন্তু আসল চমক আনেন সোনাক্ষী সিনহা। মন্তব্য করেন, “Zip is open।” ব্যস! মুহূর্তে সেই মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ হাসতে হাসতে লুটিয়ে পড়েন। বন্ধুত্বে মজা, তাতে বিন্দুমাত্র রাখঢাক নেই—সেটাই যেন প্রমাণ করলেন সোনাক্ষী।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন হুমা ও সোনাক্ষী। সেই ছবি থেকেই গড়ে ওঠে তাঁদের বন্ধুত্ব, যা পর্দা ছাড়িয়ে ধরা দেয় সোশ্যাল মিডিয়াতেও। এই মুহূর্তে দুই অভিনেত্রীই ব্যস্ত তাঁদের আগামী প্রজেক্ট নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে সোনাক্ষীর অভিনীত ‘নিকিতা রায়’ থ্রিলার, যার পরিচালনায় ছিলেন তাঁর ভাই কুশ সিংহ। সামনে রয়েছে একটি লিগাল ড্রামা ও তাঁর টলিউড অভিষেক ‘জটাধারা’।

অন্যদিকে হুমা অভিনয় করছেন ‘বেবি ডু ডাই ডু’ ছবিতে, যেখানে তিনি এক ‘হিটওয়ুম্যান’-এর চরিত্রে। একই সঙ্গে তাঁকে দেখা যাবে ‘জলি এলএলবি ৩’ এবং ওয়েব সিরিজ ‘মহারানি’র চতুর্থ সিজনেও। 


```