Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাচ্চা ছেলের চোখে বাবাকে খোঁজার গল্প! আসছে দর্শনা-বনির ‘কেয়ার অফ এ জার্নি’

গল্পের কেন্দ্রবিন্দু পাটু, এক গ্রামবাংলার শিশু। মা নেই, বাবা তাকে ফেলে চলে গেছে শহরে। ঠাকুমার সঙ্গে থাকলেও বাবাকে ফিরে পাওয়ার স্বপ্ন সে ছাড়তে পারে না। তাই একদিন কাউকে কিছু না জানিয়ে সে রওনা দেয় অচেনা শহরের পথে।

বাচ্চা ছেলের চোখে বাবাকে খোঁজার গল্প! আসছে দর্শনা-বনির ‘কেয়ার অফ এ জার্নি’

আসছে দর্শনা-বনির ‘কেয়ার অফ এ জার্নি’

শেষ আপডেট: 8 July 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: একজন শিশুর বাবাকে খোঁজার যাত্রা… সেই যাত্রায় এক অচেনা শহরে তৈরি হওয়া এক আশ্চর্য বন্ধুত্ব… আর সেই বন্ধুত্বে জড়িয়ে থাকা একজন রহস্যময় নারী। এই তিনটি কাঁধে ভর করেই আসছে এক ভিন্নস্বাদের বাংলা ছবি— ‘কেয়ার অফ এ জার্নি’। মুখ্য চরিত্রে বনি সেনগুপ্ত, দর্শনা বনিক এবং এক ছয় বছরের শিশু পাটু।

এই ছবির মধ্য দিয়েই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন বনি ও দর্শনা। ছবির পরিচালক প্রতীক সরকার জানাচ্ছেন, “এটা শুধুই একটি রোড ট্রিপ বা খোঁজের গল্প নয়—এটা সম্পর্ক, বন্ধন আর মাটির টান নিয়ে তৈরি হওয়া এক আবেগঘন ছবি।”

গল্পের কেন্দ্রবিন্দু পাটু, এক গ্রামবাংলার শিশু। মা নেই, বাবা তাকে ফেলে চলে গেছে শহরে। ঠাকুমার সঙ্গে থাকলেও বাবাকে ফিরে পাওয়ার স্বপ্ন সে ছাড়তে পারে না। তাই একদিন কাউকে কিছু না জানিয়ে সে রওনা দেয় অচেনা শহরের পথে। সেখানে তার দেখা হয় ‘বামা’র সঙ্গে— গড়ে ওঠে এক অকৃত্রিম বন্ধুত্ব। আর এই পথ চলার গল্পে যুক্ত হয় ‘রুমেলা’—এই চরিত্রে রয়েছেন দর্শনা বনিক।

দর্শনার কথায়, “রুমেলার মতো চরিত্রে আমি আগে কখনও কাজ করিনি। খুব মাটির কাছাকাছি এক গল্প। বন্ধুত্বের কোনো বয়স হয় না, এই ছবিতে সেটাই বলা হচ্ছে।”

ছবির গল্প লিখেছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সুপ্রিয় দত্ত। শুটিং হবে কলকাতা এবং শহরতলির নানা লোকেশনে। প্রযোজনা করছে মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক, প্রযোজক ময়ূখ দাস।

এতসব জমজমাট নাম ও হৃদয়ছোঁয়া গল্প—এবার শুধু অপেক্ষা ফ্লোরে যাওয়ার। “কেয়ার অফ এ জার্নি” যে এক ‘মাটির’ অভিজ্ঞতা হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
 


```