বহু অনুরাগী ধরেই নিয়েছেন, এটি নুসরতের জীবনের বার্তা বা আত্মবিশ্বাসের প্রতীক। কেউ কেউ বলেছেন, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের রেশ হয়তো জড়িয়ে আছে এই লেখার সঙ্গে। তবে এ ট্যাটু আজকের নয়, এই রহস্য আরও গভীর।
.png.webp)
নুসরত ও তাঁর ট্যাটু রহস্য
শেষ আপডেট: 8 July 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্দরমহলে কত কী যে ঘটে! কিছু সামনে আসে, কিছু তলিয়ে যায় অন্ধকারে। টলিপাড়ায় এমনই এক বিতর্কিত অধ্যায় প্রাক্তন সাংসদ নুসরত জাহান ও তাঁর ট্যাটু অধ্যায়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সরগরম ইন্ডাস্ট্রি। বিয়ে, সম্পর্ক, সন্তান— সব মিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে হামেশাই থাকেন তিনি। খেয়াল করলে দেখা যাবে নুসরতের বুকে খোদাই করা রয়েছে ইংরেজির হরফে ‘Victory’ লেখা এক ট্যাটু যার বাংলা করলে দাঁড়ায় ‘বিজয়’।
বহু অনুরাগী ধরেই নিয়েছেন, এটি নুসরতের জীবনের বার্তা বা আত্মবিশ্বাসের প্রতীক। কেউ কেউ বলেছেন, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের রেশ হয়তো জড়িয়ে আছে এই লেখার সঙ্গে। তবে এ ট্যাটু আজকের নয়, এই রহস্য আরও গভীর। অন্তত টলিপাড়ার দাবি তেমনটাই।
টলিপাড়ার কিছু ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'ভিক্টরি' নয়, বছর সাতেক আগেও নুসরতের বুকে লেখা ছিল ‘Victor’। কে এই ভিক্টর? তা নিয়েও রয়েছে জল্পনা। শোনা যায়, নুসরতের টিনএজার বেলার প্রেমিক ছিলেন ভিক্টর ঘোষ। তাঁর বাড়ি ছিল জামসেদপুর। দারুণ প্রেম ছিল দু'জনের। লিভইন করতেন, এমনকি ঠিক করেছিলেন বিয়েও করবেন।তাঁর নামই নুসরত গায়ে খোদাই করিয়েছিলেন প্রেমের টানে, গুঞ্জন এমনটাই। এমনকি, তাঁদের নাকি গোপনে বিয়েও হয়েছিল—রটেছিল এমন কথাও। যদিও এ বিষয়ে নুসরত কখনও প্রকাশ্যে কিছু বলেননি। বরং বিয়ের নিখিল জৈনের আগে তাঁর কোনও বিয়ে হয়েছিল বলেই দাবি করতে দেখা যায়নি তাঁকে।
এরপর সময় বদলায়। বদলায় সম্পর্কের সমীকরণও। আর সেই ‘Victor’-এর সঙ্গে ‘Y’ যুক্ত হয়ে তা হয় ‘Victory’। মাঝেমধ্যেই সেই ট্যাটু ফ্লন্ট করতে দেখা যায় নুসরতকে। সে সব নিয়ে তাঁর ছুঁৎমার্গ নেই বললেই চলে। কিছু দিন আগে অভিনেত্রী প্রযোজিত ও অভিনীত ছবি 'আড়ি' মুক্তি পেয়েছিল, তবে সেই ছবি বক্সঅফিসে খুব একটা ভাল ফল করেনি।