Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

৭২ ঘণ্টায় নিষিদ্ধ শিল্পীদের ভবিষ্যৎ নির্ধারণ? প্রসেনজিতের ওপর আস্থা দেবের

মঙ্গলবারের বৈঠক ছিল সেই অস্থিরতারই প্রতিফলন। সেখানে একদিকে যেমন সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই আলোচনায় উঠে এসেছে বহুদিন ধরে চলতে থাকা ‘নিষিদ্ধ’ বিষয়টিও। 

৭২ ঘণ্টায় নিষিদ্ধ শিল্পীদের ভবিষ্যৎ নির্ধারণ? প্রসেনজিতের ওপর আস্থা দেবের

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 8 April 2026 12:29

দ্য ওয়াল ব্যুরো: আউটডোর শুটিংয়ের মঞ্চে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) মৃত্যু টলিউডকে (Tollywood) যেন এক ধাক্কায় বাস্তবের মাটিতে নামিয়ে এনেছে। এই ঘটনার অভিঘাতে শুধু শোক নয়, গোটা ইন্ডাস্ট্রির ভেতরে জমে থাকা নানা প্রশ্ন, ক্ষোভ এবং দীর্ঘদিনের সমস্যাও নতুন করে সামনে এসেছে। শিল্পী থেকে টেকনিশিয়ান—সকলেই একসুরে নিরাপত্তা, জবাবদিহি এবং ন্যায়ের দাবিতে সরব হয়েছেন।

মঙ্গলবারের বৈঠক ছিল সেই অস্থিরতারই প্রতিফলন। সেখানে একদিকে যেমন সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই আলোচনায় উঠে এসেছে বহুদিন ধরে চলতে থাকা ‘নিষিদ্ধ’ বিষয়টিও। অতীতে বিভিন্ন কারণে কাজ হারানো শিল্পীদের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন ঘিরে এদিন আলোচনা হয়।

এই পরিস্থিতিতে এগিয়ে আসেন অভিনেতা-প্রযোজক দেব। বৈঠক শেষে তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই নিষিদ্ধ শিল্পীদের নিয়ে আলাদা করে আলোচনা হবে। সেই আলোচনায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। দেবের কথায়, কাজ থেকে দূরে থাকা শুধু পেশাগত ক্ষতি নয়, তা মানসিক যন্ত্রণারও কারণ—আর সেই দিকটি মাথায় রেখেই দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

তবে বিষয়টি এত সহজে মিটবে না, এমনটা মনে করছেন না অনেকেই। কারণ, বৈঠকের পরই স্বরূপ বিশ্বাসের মন্তব্যে স্পষ্ট হয়ে যায়, এই দ্বন্দ্বের শিকড় অনেক গভীরে। তাঁর বক্তব্য, গত এক বছরেরও বেশি সময় ধরে কলাকুশলীরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করে চলেছেন। আদালতের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে আর্থিক সঙ্কট—সবই সহ্য করতে হয়েছে তাঁদের। সেই লড়াইয়ের সময় ইন্ডাস্ট্রির একাংশের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই টানাপোড়েনের মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে টলিউডের বর্তমান ছবিটা—একদিকে ঐক্যের ডাক, অন্যদিকে পুরনো ক্ষত এবং অবিশ্বাস। তবে আশার কথা, অন্তত আলোচনার টেবিলে সব পক্ষই এখন মুখোমুখি। আর সেই বৈঠক থেকেই হয়তো মিলবে সমাধান সূত্র।

এরপরই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে দেবের একটি পোস্ট। যেখানে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মনে করিয়ে দেন ৭২ ঘণ্টার কথা। এখন দেখার, এই বিষয় অন্দরমহলের বৈঠকে কতটা সমাধানসূত্র মেলে।  


```