Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

এনকাউন্টারে খতম দিশা পাটানির বাড়িতে গুলি চালানোয় যুক্ত ২ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে গাজিয়াবাদে এনকাউন্টারে খতম করল পুলিশ। উদ্ধার হল গ্লক, জিগানা পিস্তল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র।

এনকাউন্টারে খতম দিশা পাটানির বাড়িতে গুলি চালানোয় যুক্ত ২ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 17 September 2025 22:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করল পুলিশ। বুধবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখানেই এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে। ঘটনায় এক দিল্লি পুলিশের কর্মীও জখম হয়েছেন বলে খবর।

১২ সেপ্টেম্বর ভোররাতে বরেলি সিভিল লাইন এলাকায় দিশা পাটানির পৈতৃক বাড়িতে গুলি চালানো হয়। প্রায় ভোর ৩টা ৪৫ মিনিটে টানা গুলির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার বাবা, অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ সিং পাটানি, মা এবং দিদি খুশবু পাটানি।

ঘটনার পরপরই কানাডা-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার দায় স্বীকার করেন। দাবি ছিল, দিশা এবং তাঁর বোন ধর্মীয় ব্যক্তিত্ব সান্ত প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্যকে নিয়ে কু-মন্তব্য করেছিলেন, সেই কারণেই এই হামলা। পোস্টে স্পষ্ট হুমকিও দেওয়া হয়েছিল।

বুধবার সকালে নয়ডা ইউনিটের উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স (CI) ইউনিট যৌথভাবে অভিযান চালায় গাজিয়াবাদে। অভিযুক্তরা গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলিতে গুরুতর জখম হয় তারা। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়।

মৃত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র (রোহতক) এবং অরুণ (সোনিপত)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল এবং একাধিক গুলি ভরা কার্তুজ।

পুলিশ জানিয়েছে, এই দুই অভিযুক্ত ছিল গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য। এনকাউন্টারের সময় তারা আত্মসমর্পণ না করে পাল্টা গুলি চালায়। এরপরেই পুলিশ তাদের কাবু করে।


```