Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'একটুর জন্য বেঁচে গেছি', দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা

মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে ঘিরে বিতর্কের জেরে দিশা পাটানির বাড়ির সামনে গুলি চলল। ঘটনায় মুখ খুললেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার দিশার বাবা।

 

'একটুর জন্য বেঁচে গেছি', দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা

দিশা পাটানি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 September 2025 08:52

দ্য ওয়াল ব্যুরো: মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাড়ির সামনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, দিশার দিদি খুশবু পাটানি নাকি সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। সেই ক্ষোভ থেকেই এই গুলি চালানো হয়েছে বলে দাবি। ইতিমধ্যেই গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করেছেন। তবে পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে।

অভিনেত্রীর বাবা, যিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, জানিয়েছেন গুলি চালনার সময় তিনি বাড়িতেই ছিলেন। তাঁর দাবি, অন্তত ৮–১০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। বাড়ির পোষ্য কুকুর অস্বাভাবিকভাবে ঘেউঘেউ শুরু করলে তিনি সতর্ক হন। তিনি বলেন, “যদি বাইরে বেরোতাম, গুলি আমার গায়েই লাগত। একটুর জন্য বেঁচে গেছি।”

তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গুলি বিদেশি নির্মিত। যদিও দায় স্বীকার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, পুলিশ খুঁটিনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দিশার বাবা।

গুলির ঘটনার পেছনে অভিযোগ উঠেছিল, খুশবু পাটানি নাকি কটু ভাষায় দুই সাধুকে অপমান করেছেন। তবে দিশা ও খুশবুর বাবা সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, “আমাদের পরিবার সনাতনী, আমরা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি। খুশবুর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অযথা নাম জড়ানো হচ্ছে।”


```