Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

১১ বছর পরেও টাটকা শুটিংয়ের স্মৃতি, সলমনের সঙ্গে করা 'কিক' ছবির মুহূর্ত শেয়ার জ্যাকলিনের

১১ বছর আগে আজকের দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সলমন খান ও জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ব্লকবাস্টার হিট ছবি ‘কিক’।

১১ বছর পরেও টাটকা শুটিংয়ের স্মৃতি, সলমনের সঙ্গে করা 'কিক' ছবির মুহূর্ত শেয়ার জ্যাকলিনের

'কিক'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 July 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: ১১ বছর আগে আজকের দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সলমন খান ও জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ব্লকবাস্টার হিট ছবি ‘কিক’। সময় পেরিয়ে গেলেও দর্শকদের মনে এখনও অমলিন সেই গল্প, চরিত্র আর অপ্রতিরোধ্য রসায়ন।

সোশ্যাল মিডিয়ায় এ দিনটিকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন ভক্তরা। কেউ প্রশংসা করছেন ছবির হাই-অকটেন অ্যাকশন ও ইমোশনাল আবহের, তো কেউ মনে করছেন দেবি (সলমন) আর শায়নার (জ্যাকলিন) মাঝের খুনসুটি আর হৃদয়স্পর্শী মুহূর্তই ছবির আসল ‘হার্টবিট’।

 

জ্যাকলিন এদিন ইনস্টাগ্রামে ‘কিক’-এর একাধিক স্মরণীয় মুহূর্ত শেয়ার করেন। কখনও সালমানের হাত ধরে রয়েছেন, আবার কখনও ‘ভাইজান’ নাচে মাতিয়ে রেখেছেন। পোস্টে লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

কিন্তু শুধু রোম্যান্স নয়, ‘কিক’-এর আর এক অনস্বীকার্য স্তম্ভ হল শিভ গজরা চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকির অনবদ্য অভিনয়। ঠান্ডা মাথায় ভয় ধরানো সেই ভিলেন—যার একটি সংলাপ, একবার বন্দুক তোলার দৃশ্য—আজও শিহরণ জাগায় দর্শকদের মনে।

নওয়াজ নিজেও জানালেন, “এই চরিত্রটাই আমার কেরিয়ারে এক নতুন রং এনেছিল। ‘শিভ গজরা’ ছিল এমন একটি ভূমিকা, যা আমায় দর্শকের হৃদয়ে জায়গা করে দেয়। আমি আজও কৃতজ্ঞ সেই ভালবাসার জন্য।”


```