হায়দরাবাদের শ্রী জুয়েলার্স (SHREE Jewellers)-এর ম্যানেজিং ডিরেক্টর অভিষেক আগরওয়াল ও কৌশিক কুমার জানান, এই বিয়ের গয়না তৈরি ছিল তাঁদের কাছে গর্বের মুহূর্ত। দীর্ঘ ১০ মাস ধরে পরিকল্পনা, নকশা, কাস্টমাইজেশন, ট্রায়াল—সব মিলিয়ে তৈরি হয়েছে এই বিশেষ কালেকশন।
.jpeg.webp)
শেষ আপডেট: 27 February 2026 17:04
দ্য ওয়াল ব্যুরো: বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)বিয়ের ঘোর যেন কাটছেই না। সোশ্যাল মিডিয়ায় জুটির বিয়ের ছবি শেয়ার হতেই তা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই আলোচনার কেন্দ্রে ছিল তাঁদের রাজকীয় সোনার গয়না। মিনিমাল ট্রেন্ডের ভিড়ে এই জুটি বেছে নিয়েছিলেন একেবারে ম্যাক্সিমালিস্ট টেম্পল জুয়েলারি—কিলো কিলো সোনা, সূক্ষ্ম নকশি কাজ আর তাতে সাবেকিয়ানার ছোঁয়া।
হায়দরাবাদের শ্রী জুয়েলার্স (SHREE Jewellers)-এর ম্যানেজিং ডিরেক্টর অভিষেক আগরওয়াল ও কৌশিক কুমার জানান, এই বিয়ের গয়না তৈরি ছিল তাঁদের কাছে গর্বের মুহূর্ত। দীর্ঘ ১০ মাস ধরে পরিকল্পনা, নকশা, কাস্টমাইজেশন, ট্রায়াল—সব মিলিয়ে তৈরি হয়েছে এই বিশেষ কালেকশন।
বিজয়ের রাজকীয় অলঙ্কার
নিজেকে ‘মিথিক কিং’-এর লুকে সাজিয়েছিলেন বিজয়। তাঁর গয়নায় ছিল হাতির মোটিফ (প্রজ্ঞার প্রতীক) ও বাঘের মোটিফ (তৎপরতার প্রতীক), সঙ্গে ঐতিহ্যবাহী ইনলে-অনুপ্রাণিত ফুলেল নকশা। ডিপ নকশি এনগ্রেভিং, ব্রেইডেড টেক্সচার ও রাভা ডিটেলিং গয়নাকে দিয়েছে ভাস্কর্যসম মাত্রা।
বিজয়ের অঙ্গে ছিল—
বড় আকারের কয়েন-সাইজ কানের দুল
ভারী রিস্ট কাফ
একটি লম্বা ও একটি ছোট টেম্পল নেকলেস
বাহুবন্ধ ও কনিষ্ঠ আঙুলে স্টেটমেন্ট রিং
এমনকি পায়ে কড়া
পুরুষদের গয়নায় যেখানে সাধারণত সংযমী স্টাইল দেখা যায়, সেখানে বিজয়ের এই অলঙ্কার নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিল বলেই মত জুয়েলারি ব্র্যান্ডের।
রশ্মিকার লুক—
রশ্মিকার বিয়ের গয়নায় ফুটে উঠেছে দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর প্রভাব। তাঁকে ভাবা হয়েছিল ‘লিভিং গডেস’ রূপে। হাই-রিলিফ নকশি কাজ ও সূক্ষ্ম রাভা গ্র্যানুলেশন—প্রতিটি অংশই মাস্টার কারিগরদের হাতে তৈরি।
তিনি পরেছিলেন মোট ১১টি গয়না—
চোকারের সঙ্গে লেয়ার্ড হারাম
স্টেটমেন্ট ঝুমকো
জাডা বিল্লা
চম্পাসরালু
মাথাপট্টি ও নথ
চুড়ি, বাহুবন্ধ
কোমরবন্ধ ও নূপুর
অ্যান্টিক ম্যাট পলিশে গয়নাগুলো পেয়েছিল ঐতিহ্যমণ্ডিত আভা। ব্র্যান্ডের কথায়, এগুলো শুধু সাজ নয়—প্রজন্মান্তরে বহন করার মতো ‘লেগেসি পিস’।
দশ মাসের নিবিড় পরিশ্রমে তৈরি এই গয়নাই শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। মিনিমাল যুগে ম্যাক্সিমাল স্টাইল—বিজয় ও রশ্মিকার বিয়ের অলঙ্কার যেন নতুন ট্রেন্ডের সূচনা করল।