Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

‘সিতারে জমিন পর’ মুক্তির আগে উচ্ছ্বাস–হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি, দৃষ্টিভঙ্গি বদলাবে!

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারো আসছেন বড়পর্দায় নতুন ছবি ‘সিতারে জমিন পর’নিয়ে। সম্প্রতি এই স্পোর্টস কমেডি-ড্রামার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন তিনি। আর সেই প্রথম প্রতিক্রিয়াতেই দর্শকরা জানালেন, এই ছবি নাকি দৃষ্টিভঙ্গি বদলে দেবে, আবার চোখে জলও আনবে!

‘সিতারে জমিন পর’ মুক্তির আগে উচ্ছ্বাস–হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি, দৃষ্টিভঙ্গি বদলাবে!

সিতারে জমিন পর

শেষ আপডেট: 10 June 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারো আসছেন বড়পর্দায় নতুন ছবি ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) নিয়ে। সম্প্রতি এই স্পোর্টস কমেডি-ড্রামার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন তিনি। আর সেই প্রথম প্রতিক্রিয়াতেই দর্শকরা জানালেন, এই ছবি নাকি দৃষ্টিভঙ্গি বদলে দেবে, আবার চোখে জলও আনবে!


স্ক্রিনিংয়ের ভিডিওতে দেখা গেছে, আমির খান নিজে উপস্থিত থেকে দর্শকদের মতামত নিচ্ছেন। এক দর্শক জানালেন, “অনেক সংবেদনশীল দিক খুব ভালোভাবে দেখানো হয়েছে। লেখক, পরিচালক আর সংলাপের জন্য কুর্নিশ।” উত্তরে আমির বললেন, “এটি আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ ইস্যু।”


আরেকজন দর্শক বললেন, ‘তারে জমিন পর’ এর পর এমন ভালো ছবি অনেকদিন পর দেখলাম। মাঝেমধ্যেই ভালো ছবি আসে, কিন্তু এই ছবি দৃষ্টিভঙ্গি বদলাবে।” মুসকান ফাউন্ডেশনের একজন প্রতিনিধি ছবিটি দেখে মুগ্ধ হয়ে বললেন, “দারুণভাবে মেসেজগুলো তুলে ধরা হয়েছে। খুব ভালো লেগেছে।”

একজন দর্শক বললেন, “শেষের টুইস্টে চোখের জল চলে এলো। খুব সুন্দরভাবে তৈরি ছবি।” আমির খান আরও শেয়ার করেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কতটা সুন্দর ছিল। তিনি বলেন, সাধারণত সিনেমার শুটিংয়ে সৃষ্টিশীল মানুষেরা মতবিরোধে জড়ান। কিন্তু এই ছবির সেটে একবারও কোনও দ্বন্দ্ব হয়নি। তিনি আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে কাজের কোনও পার্থক্যই খুঁজে পাননি।


‘সিতারে জমিন পর’ এর গল্পের পটভূমি


‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) মূলত ২০০৭ সালের সুপারহিট ছবি ‘তারে জমিন পর’ -এর এক আধ্যাত্মিক সিক্যুয়েল। আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিতে আমির খানের সঙ্গে রয়েছেন জেনেলিয়া ডি’সুজা। আরও রয়েছেন দশজন নতুন মুখ – আরুষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুশ ভানসালি, আশিষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনিজ’-এর অনুপ্রেরণায় তৈরি এই গল্প এক বাস্কেটবল কোচের, যাকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি টিম ট্রেনিং দিতে হয় টুর্নামেন্টের জন্য। ছবিটি ২০ জুন মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দর্শকদের প্রথম প্রতিক্রিয়াই বলছে, আমির খানের ‘সিতারে জমিন পর’হতে চলেছে এক মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা!


```