Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দু’নারীর প্রেম—কাশিশ ফিল্ম ফেস্টিভ্যালে সেরার সেরা ‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’

কলকাতার চলচ্চিত্র নির্মাতা চন্দ্রদীপ দাসের বাংলা স্বল্পদৈর্ঘ্য ছবি ‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’ মুম্বইয়ের কাশিশ প্রাইড ফিল্ম ফেস্টিভ্যালে ২০২৫-এ সেরা কাহিনিচিত্রের খেতাব জিতে নিল। ছবিটি জিতেছে ‘গোল্ডেন বাটারফ্লাই’ ট্রফি এবং নগদ ২৫,০০০ টাকার পুরস্কার।

দু’নারীর প্রেম—কাশিশ ফিল্ম ফেস্টিভ্যালে সেরার সেরা ‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’

‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’

শেষ আপডেট: 10 June 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার চলচ্চিত্র নির্মাতা চন্দ্রদীপ দাসের বাংলা স্বল্পদৈর্ঘ্য ছবি ‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’ মুম্বইয়ের কাশিশ প্রাইড ফিল্ম ফেস্টিভ্যালে ২০২৫-এ সেরা কাহিনিচিত্রের খেতাব জিতে নিল। ছবিটি জিতেছে ‘গোল্ডেন বাটারফ্লাই’ ট্রফি এবং নগদ ২৫,০০০ টাকার পুরস্কার।


ছবিটি প্রতিযোগিতায় টক্কর দিয়েছে তথাগত ঘোষের ‘মাই কমরেড’, জিজো কুরিয়াকোসের ‘ভেলিপাডু’, এবং সুনীতা মালপানির ‘বিকজ’-এর সঙ্গে। ‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’ এর আগে লন্ডনের নামজাদা বিএফআই ফ্লেয়ার ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। এরপর মার্চে ফ্রাইবার্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (FIFAF)-এ প্রদর্শিত হয়েছে।


ছবির চিত্রনাট্য রচনা করেছেন রাহুল রায় এবং চন্দ্রদীপ দাস। কাহিনিতে ফুটে উঠেছে বৃদ্ধাশ্রমের দুই প্রবীণা, মীরা (সুদীপা বসু) এবং ইন্দিরা (উমা ঝুনঝুনওয়ালা)-এর মধুর প্রেমগাথা। এই প্রেমের আড়ালে ছবিটি সমাজের অদৃশ্য দেওয়াল, পারিবারিক সহিংসতা, পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং সম্মতির গুরুত্বের মতো স্পর্শকাতর বিষয়ে আলোকপাত করেছে।


চন্দ্রদীপ দাস জানিয়েছেন, “এই স্বীকৃতি আমাদের কাছে এক স্বপ্নপূরণের সমান। ইউরোপের বিভিন্ন চলচ্চিত্র উৎসব আমাদের ছবির প্রতি আগ্রহ দেখিয়েছে, আর এই জয় যেন তারই মধুর সমাপ্তি। কাশিশ ফেস্টিভ্যালের শ্রীধর এবং সাগরকে ধন্যবাদ—ওঁরা এমন একটি নিরাপদ পরিসর তৈরি করেছেন যেখানে প্রতিটি গল্পের মূল্য আছে।”


তিনি আরও বলেন, “দুই বৃদ্ধার প্রেমের গল্প সিনেমায় একেবারে অনুপস্থিত প্রায়। এই কাহিনির মধ্যে দিয়ে আমরা পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদী বার্তা দিতে চেয়েছি। ছবিটি করতে গিয়ে পারিবারিক সহিংসতা, টক্সিক masculinity এবং সম্মতির মতো প্রাসঙ্গিক বিষয়ও উঠে এসেছে।”


কাশিশ ফিল্ম ফেস্টিভ্যালের ১৬তম সংস্করণ ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত চলেছে। উদ্বোধন হয়েছে লুকা গুয়াদাগ্নিনোর ‘ক্যুয়ার’ ছবি দিয়ে, যেখানে ড্যানিয়েল ক্রেইগ অভিনয় করেছেন। সমাপ্তি হয়েছে ডোমিনিক স্যাভেজ পরিচালিত এবং এলিয়ট পেজ অভিনীত ‘ক্লোজ টু ইউ’ ছবিতে।


উৎসব প্রসঙ্গে চন্দ্রদীপ দাস বললেন, “অসাধারণ এক অভিজ্ঞতা। আমি এবং আমাদের সম্পাদক অরিত্র দত্ত বণিক প্রথম দিন থেকেই উৎসবে ছিলাম। এখানকার পরিবেশ দারুণ! আন্তর্জাতিক চলচ্চিত্র বাছাইগুলোও দারুণ ছিল। ভবিষ্যতে আরেকবার এই উৎসবে ফিরতে চাই, ছবির জন্য না হলেও।”


তিনি আরও যোগ করলেন, “কাশিশ এমন এক নিরাপদ, উষ্ণ পরিসর যেখানে সকলের মুখে হাসি থাকে। আমার মনে হয়, এটাই এক চলচ্চিত্র উৎসবের আসল সার্থকতা—সবাইকে আনন্দ দেওয়া।”


প্রেম, প্রতিবাদ আর আবেগের গল্পে মোড়ানো ‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’ তাই কেবল একটি প্রেমের গল্প নয়—বরং সমাজের অদৃশ্য প্রাচীর ভাঙার এক বলিষ্ঠ চলচ্চিত্র ভাষ্য!

‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’
প্রযোজক: নিকিতা ইভানেঙ্কো, তুষার ত্যাগী, রাহুল রায়
কার্যনির্বাহী প্রযোজনা: সেইন লিয়ান তুন, আবদুল্লাহ আল কান্দারি
চিত্রগ্রহণ: মানস ভট্টাচার্য
 সম্পাদনা: অরিত্র দত্ত বণিক
সাউন্ড ডিজাইন: সৌগত বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: শেহরোজ মিয়ান


```