Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কমিশনের ভোটের গাড়ি, ৩৬০ ডিগ্রি নজরদারি! গোলমাল রুখতে অত্যাধুনিক ক্যামেরা বসল

গত কয়েক বছরে নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি এবং চালকদের ওপর হামলার ঘটনা বারবার সামনে এসেছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার প্রতিটি নির্বাচনী গাড়িতে সিসিটিভি ক্যামেরা (CC Camera) বসালো কমিশন।

কমিশনের ভোটের গাড়ি, ৩৬০ ডিগ্রি নজরদারি! গোলমাল রুখতে অত্যাধুনিক ক্যামেরা বসল

গাড়ির মাথায় ক্যামেরা বসাল কমিশন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 March 2026 18:36

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ময়দানে (West Bengal Assembly Election 2026) অশান্তি রুখতে এবার প্রযুক্তিতেই আস্থা রাখছে নির্বাচন কমিশন (Election Commission)। গত কয়েক বছরে নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি এবং চালকদের ওপর হামলার ঘটনা বারবার সামনে এসেছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার প্রতিটি নির্বাচনী গাড়িতে সিসিটিভি ক্যামেরা (CC Camera) বসালো কমিশন। পাশাপাশি, ক্যুইক রেসপন্স টিমের (QRT) গাড়ির মাথাতেও থাকবে অত্যাধুনিক ‘প্যান টিল্ট জুম’ বা পিটিজেড (PTZ) ক্যামেরা। জিপিএস প্রযুক্তির সাহায্যে এই সমস্ত গাড়ির গতিবিধি সরাসরি নিয়ন্ত্রণ করা হবে কমিশনের কন্ট্রোল রুম থেকে।

কী এই পিটিজেড ক্যামেরা?

সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্যামেরা সাধারণ সিসিটিভির চেয়ে বহুগুণ শক্তিশালী। যেমন নিজের অক্ষের চারদিকে ঘুরতে পারে (প্যান), তেমনই ওপর-নীচে নড়াচড়া করতে পারে (টিল্ট) এবং বহুদূরের দৃশ্যকেও নিখুঁতভাবে বড় করে (জুম) দেখাতে সক্ষম। নির্বাচনের আগেই এই ক্যামেরাগুলিকে বিশেষভাবে প্রোগ্রামিং করে রাখা হবে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

গাড়ির ভেতরেই থাকবে এই ক্যামেরার কন্ট্রোলার, যার মাধ্যমে সেটিকে অপারেট করা যাবে। তবে সবথেকে বড় সুবিধা হল এর ‘মাল্টি ভিউ’ ফিচার। অর্থাৎ, গাড়িতে লাগানো একটি ক্যামেরার দৃশ্য একই সঙ্গে জেলা বা রাজ্যের বিভিন্ন কন্ট্রোল রুম থেকে দেখা যাবে। এমনকি নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমেও নজরদারি চালাতে পারবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

মুখ চিনে ধরবে কমিশন

কমিশন সূত্রে খবর, কোনও এলাকায় গোলমাল শুরু হলে এই ক্যামেরার মাধ্যমে জনতাকে খুব সহজেই চিহ্নিত করা যাবে। এমনকি ‘ম্যান টু ম্যান মার্কিং’ করে দুষ্কৃতীদের মুখও শনাক্ত করা সম্ভব হবে। গাড়ির ওপর হামলা হলে বা কোথাও জমায়েত দেখলে তৎক্ষণাৎ ডিজিটাল প্রমাণ সংগ্রহ করবে এই পিটিজেড ক্যামেরা। পুলিশ ও প্রশাসনের নোডাল অফিসারদের আগেই এই নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।

ছাব্বিশের নির্বাচনে বুথের ভেতরের পাশাপাশি বাইরের রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে এই ‘চলন্ত সিসিটিভি’ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।


```