Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সূর্যকে ভেঙিয়ে বলেছিলেন ‘শুয়োর কুমার’, ক্ষমা চাওয়ার বদলে পাঠানকে কাঠগড়ায় টানলেন ইউসুফ

যখন ইরফান পাঠান বললেন, শহিদ আফ্রিদি কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন, তখন ভারতীয় মিডিয়া কেন তাঁর প্রশংসা করল?

সূর্যকে ভেঙিয়ে বলেছিলেন ‘শুয়োর কুমার’, ক্ষমা চাওয়ার বদলে পাঠানকে কাঠগড়ায় টানলেন ইউসুফ

ইরফান পাঠান, মহম্মদ ইউসুফ, সূর্যকুমার যাদব

সৌম্য বাগচী

শেষ আপডেট: 17 September 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে ভারত সহজেই পাকিস্তানকে হারিয়েছে। ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার এবং পুরো ভারতীয় দলের সদস্যরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। তারা এই জয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন এবং পহেলগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারত-পাকিস্তান ম্যাচের পর একটি টিভি চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ব্যাটার মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf) ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) "শুয়োর কুমার" (Pig) বলে অভিহিত করেছেন। আর এর পর থেকে জন্ম নিয়েছে নতুন বিতর্ক। প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা তো বটেই, নেটিজেনরাও প্রবল ভাবে বিদ্ধ করতে শুরু করেছেন ইউসুফকে।

শুধু পাকিস্তান নয়, বিশ্বক্রিকেটে মহম্মদ ইউসুফের অসামান্য অবদান রয়েছে। কিন্তু ভারতের কাছে হারের পর তিনি টিম ইন্ডিয়ার অধিনায়ক সম্পর্কে হতাশা থেকে এমন মন্তব্য করলেন, যা কখনওই মেনে নেওয়া যায় না। ইউসুফের নামে ১৭,০০০-এরও বেশি আন্তর্জাতিক রান রয়েছে। তাঁর এই বক্তব্য ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইউসুফ। ড্যামেজ কন্ট্রোলের জন্য পরে তিনি একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেও ক্ষমা চাননি।

 ক্ষমা চাওয়ার পরিবর্তেমহম্মদ ইউসুফ ইরফান পাঠানকে বিতর্কে টেনে আনেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "আমি কখনও এমন কোনও খেলোয়াড়দের অসম্মান করার ইচ্ছা প্রকাশ করিনি, যারা তাদের দেশের জন্য আবেগ এবং নিষ্ঠার সঙ্গে খেলে। কিন্তু যখন ইরফান পাঠান বললেন, শহিদ আফ্রিদি কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন, তখন ভারতীয় মিডিয়া এবং লোকেরা কেন তার প্রশংসা করল? যারা মর্যাদা এবং সম্মানের কথা বলেন, তাদের সকলের কি তা (ইরফান পাঠান) বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত ছিল না?"

আসলে ইরফান-আফ্রিদি বিতর্ক ২০০৬ সালের। যা সম্প্রতি সামনে এনেছেন ইরফান। ২০০৬ সালে ভারতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল। ইরফান পাঠানও সেই দলের একজন সদস্য ছিলেন। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা করাচি থেকে লাহোর একসঙ্গে গিয়েছিলেন একই বিমানে। ইরফান পাঠান এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, শহিদ আফ্রিদি এসে আমার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করেছিলেনওহে বাচ্চাকেমন আছ?” এতে ইরফান অবাক হয়ে আফ্রিদির দিকে তাকিয়ে বলেনতুমিই তো বাচ্চাদের মতো আচরণ করছ, তুমি আবার কখন আমার বাবা হলেআর আমি তোমার বন্ধু নই, আমাদের তেমন কোনও পরিচিতি নেই। তুমি অভদ্র ব্যবহার করছ কেন?” ইরফানের এই বক্তব্যের পর আফ্রিদি কিছু অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন।

এরপর ইরফান পাঠান তার পাশে বসা পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে জিজ্ঞাসা করেন, এখানে কী ধরণের মাংস পাওয়া যায়? রাজ্জাক কিছু নাম বলেন। ইরফান বলেন, "আমি রাজ্জাককে জিজ্ঞাসা করেছিলাম কুকুরের মাংস পাওয়া যায় কিনা? তিনি বলেন, ইরফান, আপনি কেন এই কথা বলছেন? আফ্রিদির দিকে ইঙ্গিত করে আমি বললাম, সে নিশ্চয়ই খেয়েছে, এজন্যই সে অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে।"


```