Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'খেলোয়াড়দের এভাবে দেখে খারাপ লাগছে', পাক ব্যাটারদের তীব্র ভর্ৎসনা করলেন ওয়াসিম আক্রম

আক্রম তাঁর দেশের ব্যাটারদের লক্ষ্য করে বলেছেন, তাঁরা কুলদীপ যাদবকে পড়তে ব্যর্থ হয়েছেন এবং বল বুঝতে না পেরে অহেতুক সুইপ শট খেলার প্রবণতা দেখিয়েছেন।

'খেলোয়াড়দের এভাবে দেখে খারাপ লাগছে', পাক ব্যাটারদের তীব্র ভর্ৎসনা করলেন ওয়াসিম আক্রম

ওয়াসিম আক্রম

সৌম্য বাগচী

শেষ আপডেট: 17 September 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাকিস্তান (India vs Pakistan) হেরে যাওয়ার পরই নানা বিতর্ক শুরু হয়েছে। টসের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাক অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি। এই নিয়ে পাকিস্তানের রোষের কবলে পড়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। প্রতিবেশী দেশের দাবি পাইক্রফটই সূর্যকে হ্যান্ডশেক করতে বারণ করেছিলেন। তাই তাঁকে ম্যাচ অফিসিয়ালদের তালিকা থেকে অপসারণ করতে হবে। যদিও আইসিসি পাকিস্তানের দাবিকে পাত্তা দেয়নি। 

এদিকে, পাকিস্তানের হারের পর সলমন আঘা ব্রিগেডকে নিয়ে সরব হয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটাররাও। যার মধ্যে অন্যতম সুলতান অব সুইং ওয়াসিম আক্রমও। পাকিস্তানের এই প্রাক্তন ফাস্ট বোলার তাঁর দেশের ব্যাটারদের তীব্র সমালোচনা করেছেন (Wasim Akram criticises Pakistan Batters)

রবিবার ভারতের কাছে সাত উইকেটে হেরেছে পাকিস্তান। ম্যাচে পাক ব্যাটারদের পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। কেবল সাহেবজাদা ফারহান (৪৪ রান) এবং শাহিন আফ্রিদি (৩৩ রান) কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। বাকি ব্যাটাররা ১৫ রানের মাইলফলকও ছুঁতে পারেননি। আক্রম তার দেশের ব্যাটারদের লক্ষ্য করে বলেছেন, তাঁরা কুলদীপ যাদবকে পড়তে ব্যর্থ হয়েছে এবং বল বুঝতে না পেরে অহেতুক সুইপ শট খেলার প্রবণতা দেখিয়েছেন

পাকিস্তানের কিংবদন্তি বোলার বলেছে, "তারা কুলদীপের স্টাইল বুঝতে পারেনি। প্রি-শোতে আমি সুনীল গাভাসকরের সঙ্গে কথা বলেছিলাম। সানি ভাই আমাকে বলেছিলেন, যদি কেউ বোলারের হাতে বল থাকার সময় ডেলিভারি কেমন হবে বুঝতে না পারে, তাহলে ব্যাট করা খুবই কঠিন। পাকিস্তানি ব্যাটাররা প্রতিটি বলে সুইপ শট খেলছিল, যার অর্থ তারা কুলদীপকে পড়তে পারেনি।"

আক্রম অবশ্য এখানেই থেমে থাকেননি, ডট বল নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আক্রম হতাশা প্রকাশ করেছেন হাসান নওয়াজ এবং অধিনায়ক সলমন আলি আঘার পারফরম্যান্স নিয়েও। আক্রম বলেন, "পাকিস্তান তাদের ইনিংসে ৬৩টি ডট বল খেলেছেঅর্থাৎ তারা ১০টি পূর্ণ ওভারে কোনও রান করেনি। এর কৃতিত্ব ভারতীয় বোলারদের। এমন খেলোয়াড়দের দেখে দুঃখ হয়। হাসান নওয়াজহ্যারিস এবং আমাদের অধিনায়ক, তারা প্রতিভাবানকিন্তু পরিস্থিতি বুঝতে হবে এবং বোলারকে বুঝতে হবে। তাদের বোঝা উচিত ছিল যে, তারা ১৫০ স্ট্রাইক রেট তাড়া করতে নেমেছিল।"


```