Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নাটক থামার নাম নেই! এবার গভীর রাতে সাংবাদিকদের মেসেজ পিসিবির মুখপাত্রের, কী লেখা তাতে?

যে বয়কটের ঢেউ পরশু উঠে কাল থিতিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছিল, তা এতটুকু স্তিমিত হয়নি। নাটক এখনও জারি। 

নাটক থামার নাম নেই! এবার গভীর রাতে সাংবাদিকদের মেসেজ পিসিবির মুখপাত্রের, কী লেখা তাতে?

পাকিস্তান টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 September 2025 11:00

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে হাত না মেলানো বিতর্ক থামতেই চাইছে না। মাঠের বাইরের নাটক ক্রমশ গড়িয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অন্দরমহলেও। ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর থেকেই সলমন আঘাদের (Salman Ali Agha) দল খেলার থেকে বেশি সময় ব্যয় করছে অভিযোগ, প্রতিবাদ আর বয়কট–হুমকিতে। যার অধিকাংশই, প্রত্যাশিতভাবে, শূন্যগর্ভ।

টসে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) কথিত ‘হ্যান্ডশেক না করার পরামর্শ’ নিয়ে প্রথমে প্রেস রিলিজ, পরে আইসিসিকে (ICC) আনুষ্ঠানিক অভিযোগ। সঙ্গে দাবি—পাইক্রফটকে অবিলম্বে সরাতে হবে। কিন্তু আইসিসি চুপ। অভিজ্ঞ রেফারিকে অপসারণের প্রশ্নই ওঠে না। আর তাতেই হতাশ পাকিস্তান।

পরিস্থিতি আরও জটিল করে পিসিবি হঠাৎ করেই আমিরশাহি ম্যাচের (Pakistan vs UAE) আগে নির্ধারিত প্রেস কনফারেন্স বাতিল করে দেয়। ক্রিকেটমহলের অনুমান, সাংবাদিকদের অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই এই কৌশল। পাইক্রফটের উপস্থিতিতে খেলবে কি না পাকিস্তান? আসলেই কি বয়কটের পথে হাঁটতে চলেছে তারা?—এই জাতীয় সওয়ালের মুখোমুখি হতে চাননি অধিনায়ক আঘা কিংবা দলের কোচ মাইক হেসন।

এবার এই গিঁট আরও পেঁচিয়ে তুলল একটি মেসেজ। যার প্রেরক খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র। গতকাল গভীর রাতে নাকি পাকিস্তানি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান আমির মীর (Aamir Mir)। সেখানে লেখা, ‘এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার বোর্ড বৈঠকের পর পাকা অবস্থান জানানো হবে। পাকিস্তানের স্বার্থ মাথায় রেখেই আমরা নির্ণায়ক পদক্ষেপ নেব!’

অর্থাৎ, যে বয়কটের ঢেউ পরশু উঠে কাল থিতিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছিল, তা এতটুকু স্তিমিত হয়নি। নাটক এখনও জারি। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকিতে অবিচল পাকিস্তান। বুধবারের ম্যাচের আগে পর্যন্ত অনিশ্চয়তার মেঘ জিইয়ে রাখতেই যেন নতুন ‘প্লট’ তৈরি করছেন সলমন আঘারা। আর তাতেই ভারতের অপ্রতিরোধ্য পারফরম্যান্সের জেল্লায় একপেশে এশিয়া কাপের প্রতিটি দিন এখন ক্রিকেটের চেয়ে রাজনীতি আর কূটনীতির ছটায় বেশি রঙিন হয়ে উঠছে!


```