Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বয়কট ধকে কুলোল না, তাই আমিরশাহি ম্যাচের প্রেস মিটে না এসে ‘নৈতিক জয়’ খুঁজছে পাকিস্তান?

প্রশ্ন এখন একটাই—সলমন আঘারা মাঠে নামবেন পুরো উদ্যমে? নাকি ‘নৈতিক প্রতিবাদে’র ঢক্কানিনাদে সান্ত্বনা খুঁজবেন?

বয়কট ধকে কুলোল না, তাই আমিরশাহি ম্যাচের প্রেস মিটে না এসে ‘নৈতিক জয়’ খুঁজছে পাকিস্তান?

সলমন আঘা

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 September 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) একের পর এক নাটক! ভারত ম্যাচে (India vs Pakistan) ‘হ্যান্ডশেক-বিতর্ক’ (Handshake Row) থেকে শুরু করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) বিরুদ্ধে অভিযোগ—সবেতেই কাঁটার খোঁচা খেয়েছে পাকিস্তান (Pakistan)। প্রথমে হুমকি: পাইক্রফটকে না সরালে টুর্নামেন্টই বয়কট করা হবে! কিন্তু সেই দাবিকে খারিজ করে দিয়েছে আইসিসি (ICC)।

শেষ পর্যন্ত মাঠ ছাড়ার হুমকি ধামাচাপা দিয়ে এবার পাক শিবির বেছে নিল নতুন পথ—দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের (UAE) আগের দিন হঠাৎ করে বাতিল করা হল প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স!

নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধেয় পাক ক্রিকেটারদের সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই আয়োজন মুলতবি। এবং সেটা কোনও ব্যাখ্যা ছাড়াই! ফলে জল্পনা ছড়ায়—এও কি কোনও নতুন প্রতিবাদ? টুর্নামেন্ট থেকে না সরে গিয়ে প্রেস মিট বয়কট করেই ‘নৈতিক জয়’ খুঁজছে পাক ক্রিকেট বোর্ড (PCB)?

মূলে অবশ্য সেই একই অভিযোগ—টসে নাকি পাইক্রফট পাক অধিনায়ক সলমন আঘাকে (Salman Ali Agha) সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর ‘উপদেশ’ দেন। এমনকি দলপত্র বিনিময়ও আটকানো হয়। ম্যাচ শেষে ভারতের সাত উইকেট জয়ের পরও সৌজন্য দেখাতে অস্বীকার করেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এই নিয়েই ক্ষোভ উগরে দেয় পাকিস্তান। একযোগে অভিযোগ যায় আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) কাছে।

আইসিসি কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে—পাইক্রফটের অপসারণ সম্ভব নয়। অথচ বুধবারই দুবাইয়ে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই ইউএইয়ের বিরুদ্ধে। সূত্র বলছে, বিকল্প হিসেবে রিচি রিচার্ডসনকে (Richie Richardson) স্ট্যান্ড-ইন রেফারি করার ভাবনাচিন্তা চলছে। তবে বাস্তবে সেটা কতটা সম্ভব, তা নিয়েই সংশয়।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) আবারও জোর দিয়ে অভিযোগ তুলেছেন, পাইক্রফটের আচরণ ক্রিকেটের ‘চেতনা’র (Spirit of Cricket) বিরোধী। অন্যদিকে ভারতীয় শিবির স্পষ্ট করেছে, পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোটা তাঁদের সচেতন সিদ্ধান্ত—পহেলগাম জঙ্গি হামলায় নিহতদের প্রতি সংহতি জানাতেই এই পদক্ষেপ!

প্রশ্ন এখন একটাই—সলমন আঘারা মাঠে নামবেন পুরো উদ্যমে? নাকি ‘নৈতিক প্রতিবাদে’র ঢক্কানিনাদে সান্ত্বনা খুঁজবেন?


```