Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

‘৭ জনের কেরিয়ার ধ্বংস করেছ, ধোনিকেও চাওনি’, মহিন্দরের মুখোশ খুলে দিলেন যোগরাজ

"তোমরা (বিসিসিআই নির্বাচকরা) এই ছেলেদের কোনও কারণ ছাড়াই ধ্বংস করে দিয়েছ। গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান, মহম্মদ কাইফ, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারদের কেরিয়ার শেষ করে দিয়েছ। ২০১১ সালের পর তোমরা তাদের ছেড়ে দিয়েছ।"

‘৭ জনের কেরিয়ার ধ্বংস করেছ, ধোনিকেও চাওনি’, মহিন্দরের মুখোশ খুলে দিলেন যোগরাজ

যোগরাজ সিং-এমএস ধোনি

শেষ আপডেট: 16 June 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: ২০১১ বিশ্বকাপ জয়ের (2011 ODI World Cup Champion India) পর ভারতীয় ক্রিকেটে হঠাৎ করেই যেন অন্ধকার নেমে আসে। পরবর্তী দুই বছর যেন এক অস্থির পরিবর্তনের সময় পার করে টিম ইন্ডিয়া। ওই দুই বছরের মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ০-৪ ব্যবধানে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ভারত। এই পরাজয়ের পর, দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা খেলোয়াড়দের ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়।

শোনা যায়, সেই সময় নির্বাচকরা নাকি এমএস ধোনিকে অধিনায়কত্ব থেকে অপসারণের সিদ্ধান্তও নিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ও ১৯৮৩ ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য মহিন্দর অমরনাথ (Mohinder Amarnath) তখন নির্বাচন কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 

এবার সেই সময়কে টেনে এনে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং (Yograj Singh)। বরাবরই চাঁচাছোলা যোগরাজ অমরনাথের নির্বাচন কমিটির বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ করেছেন (Has brutally criticised Amarnath and co)

পাশাপাশি যোগরাজ সিংয়ের আক্রমণ থেকে বাদ যায়নি  বিসিসিআইও (BCCI)। অমরনাথ ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে যোগরাজের অভিযোগ, তারা ৭ জন খেলোয়াড়ের কেরিয়ার নষ্ট করেছে।

ইনসাইডস্পোর্টের সঙ্গে কথা বলার সময়, যোগরাজ সিং বলেন, "তোমরা (বিসিসিআই নির্বাচকরা) এই ছেলেদের কোন কারণ ছাড়াই ধ্বংস করে দিয়েছ। গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খানমহম্মদ কাইফ, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারদের কেরিয়ার শেষ করে দিয়েছ। ২০১১ সালের পর তোমরা তাদের ছেড়ে দিয়েছ।"

যোগরাজ আরও বলেন, "২০১১ বিশ্বকাপের পর দলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলে। ৭ জন খেলোয়াড়ের কেরিয়ার ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সেই কারণেই আমরা সংগ্রাম করছিলাম।"

আসলে ২০১১ সালের বিশ্বকাপের পর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মেগা সিরিজে ভারতীয় দল মুখ থুবড়ে পড়ে হোয়াইটওয়াশ হয়। এরপর গম্ভীর, যুবরাজ, জহির এবং হরভজনের মতো খেলোয়াড়রা ধীরে ধীরে জাতীয় দল থেকে ছিটকে পড়েন। অন্যদিকে, দ্রাবিড় এবং লক্ষণ তাদের উজ্জ্বল টেস্ট কেরিয়ারকে বিদায় জানান।

২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও, গম্ভীর, যুবরাজ, জহির এবং হরভজন ২০১৫ সালের বিশ্বকাপের আগে ওয়ানডে দলের বাইরে চলে গিয়েছিলেন। যোগরাজ সিং এই সবকিছুর জন্য মহিন্দর অমরনাথকে দায়ী করেন। তিনি বলেন, "যখন এমএস ধোনি অধিনায়ক ছিলেন, তখন আমরা পাঁচটি সিরিজ হেরেছিলাম এবং তাঁকে বলা হয়েছিলতার স্থলাভিষিক্ত হবেন মহিন্দর অমরনাথ, কিন্তু এটি করার উপায় ছিল না। এটি ছিল অবাস্তব কল্পনা।"

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর মহিন্দর অমরনাথ ধোনিকে অধিনায়কের পদ থেকে অপসারণের জন্য সম্পূর্ণরূপে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু তৎকালীন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন মাহির অপসারণ স্থগিত করেন। অমরনাথ ২০১২ সালে একটি সংবাদ চ্যানেলকে বলেছিলেন, "যখন আপনি একজন ব্যক্তিকে সম্মান করেন তখন আপনি প্রশ্ন করেন না। কিন্তু আমার প্রশ্ন হল, যদি আপনার একটি নির্বাচন কমিটি থাকে যারা ভারতীয় ক্রিকেটের জন্য সবচেয়ে ভাল কী তা ভেবে দেখে, তাহলে কেন তাকে স্বাধীনতা দেওয়া হবে না?"


```