Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

তুষারপাত শুরু হলেই সূর্যের কথা মনে পড়ে, বিরাটকে নিয়ে স্মৃতিমেদুর সোশ্যাল মিডিয়া

ভারতের হারের পরই সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়েছে বিরাট কোহলিকে নিয়ে। নেটিজেনরা বলছেন, বিরাট-রোহিত যুগে তো স্লিপে এত ক্যাচ নষ্ট হত না। আবার একজন  লিখেছন, বিরাট কোহলির অভাব অনুভূত হচ্ছে। একজন লিখেছেন, তুষারপাত শুরু হলে সূর্যের অভাব বোধ হয়।

তুষারপাত শুরু হলেই সূর্যের কথা মনে পড়ে, বিরাটকে নিয়ে স্মৃতিমেদুর সোশ্যাল মিডিয়া

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 25 June 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের ইনিংস হার দিয়েই শুরু করলেন শুভমান গিল (Shubhman Gill)। ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজের (England-India Test Series) প্রথম ম্যাচেই পাঁচ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া এটাই ছিল গিলের অধিনায়কত্বে ভারতের প্রথম কোনও টেস্ট। 

হেডিংলিতে অনুষ্ঠিত এই টেস্টের প্রথম চারদিনে একবারের জন্যও মনে হয়নি ভারত হারতে পারে। কিন্তু পঞ্চম দিনে এসে সব হিসাব পাল্টে দিল ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। দলের হারের জন্য অবশ্য দায় এড়াতে পারবেন না টিম ইন্ডিয়ার বোলার ও ফিল্ডাররাও।

প্রথম ইনিংসে লিডও ছিল ভারতের। কিন্তু দুই ইনিংসে লোয়ার-মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভারতকে জয় থেকে দূরে সরিয়ে দিয়েছে।

সেই সঙ্গে আরও দুটি বিষয় প্রকট হয়েছে প্রথম টেস্টে। প্রথমটি হল ফিল্ডিং আর দ্বিতীয়টি হল শুভমান গিলের অধিনায়কত্ব। অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট বলে শুভমান ছাড় পেলেও চারটি ক্যাচ মিস করে শতরান করা সত্ত্বেও ভিলেন হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল। গোটা টেস্টে ভারত ক্যাচ ফেলেছে দশটি। যা অমার্জনীয় অপরাধ।

পঞ্চম দিন শুভমান নতুন বল নেওয়ার পরও জসপ্রীত বুমরাহর হাতে বল তুলে দেননি। এই নিয়েও সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। টিম ম্যানেজমেন্টের দল নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্তও বিপক্ষে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। প্রথম টেস্ট শুরুর আগে অনেক প্রাক্তনই বলেছিলেন, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং হেডিংলিতে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। কিন্তু গম্ভীর অ্যান্ড কোং সেই পরামর্শে কান দেননি। তাঁরা দলে সুযোগ দিয়েছিলেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুরকে। কিন্তু দুজনেই চরম ব্যর্থ।

ভারতের হারের পরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) উত্তাল হয়েছে বিরাট কোহলিকে নিয়ে। নেটিজেনরা বলছেন, বিরাট-রোহিত যুগে তো স্লিপে এত ক্যাচ নষ্ট হত না। আবার একজন  লিখেছন, বিরাট কোহলির (Virat Kohli) অভাব অনুভূত হচ্ছে। একজন লিখেছেন, তুষারপাত শুরু হলে সূর্যের অভাব বোধ হয়। অপর একজন লিখেছেন, ইতিহাস অধিনায়ক কোহলির প্রতি আরও সদয় হবে।


```