Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রানে ফিরেই বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি, শ্রীলঙ্কাকে ৩০ রানে হারিয়ে সিরিজে টানা চতুর্থ জয় ভারতের

শুরু থেকেই শেফালি আগের দিনের মতোই আক্রমণাত্মক ছিলেন। কিছুক্ষণ সেট হওয়ার পর স্মৃতিও গতি বাড়ান। ১৫.২ ওভারে দুই ওপেনার তোলেন ১৬২ রানের জুটি- টি-টোয়েন্টিতে ভারতের এক নম্বর পার্টনারশিপ। 

রানে ফিরেই বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি, শ্রীলঙ্কাকে ৩০ রানে হারিয়ে সিরিজে টানা চতুর্থ জয় ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 December 2025 00:14

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচেও জয় পেল ভারতীয় ক্রিকেটের মহিলা দল (India vs Sri Lanka women T20)। তিরুবনন্তপুরমের এই ম্যাচে অবশেষে রান পেলেন স্মৃতি মান্ধানা। একটি বিশ্বরেকর্ডও নিজের নামে করে ফেলেছেন তিনি (Smriti Mandhana world record)। অন্যদিকে, সমান আগ্রাসী ছিলেন অপর ওপেনার শেফালি বর্মা (Shefali Verma) ৭৯ রান করেন, এটি এই সিরিজে তাঁরা টানা তৃতীয় অর্ধশতরান।

দুই ওপেনারের উপর ভর করে ভারত ২ উইকেটে ২২১ রান তোলে, যা টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর। জবাবে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা থেমে যায় ১৯১ রানে। ৩০ রানের জয় পায় হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) দল।

এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা (India Sri Lanka cricket match)। প্রথম তিন ম্যাচেই যেখানে ভারতকে রান তাড়া করতে হয়েছিল, সেখানে চতুর্থ ম্যাচেই ছবিটা বদলে গেল। জ্বরের কারণে জেমাইমা রদ্রিগেজ খেলতে পারেননি, তবে স্মৃতি–শেফালির দাপটে তা নিয়ে আফসোসের সুযোগই হয়নি।

শুরু থেকেই শেফালি আগের দিনের মতোই আক্রমণাত্মক ছিলেন। কিছুক্ষণ সেট হওয়ার পর স্মৃতিও গতি বাড়ান। ১৫.২ ওভারে দুই ওপেনার তোলেন ১৬২ রান। যা জুটিতে টি-টোয়েন্টিতে ভারতের এক নম্বর পার্টনারশিপ। এর আগে এই রেকর্ডটিও ছিল স্মৃতি-শেফালিরই, ২০১৯ সালের ১৪৩ রানে।

দু’জন মিলে আরেকটি বিশেষ নজির গড়লেন—টি-টোয়েন্টি ম্যাচে জুটিতে চারবার ১০০-র বেশি রান করার রেকর্ড। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কোনও উইকেটে সর্বাধিক রান তোলার রেকর্ডও এখন এই জুটির দখলে।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করে প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে (Mitali Raj) টপকালেন তিনি। বিশ্বের চতুর্থ মহিলা ব্যাটার হিসাবে ১০ হাজার রানের গণ্ডি ছুঁলেন (Mandhana comeback knock)। পাশাপাশি ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ছয় মারার রেকর্ড (৮০) ছিনিয়ে নিলেন হরমনপ্রীতের কাছ থেকে।

শেষদিকে রিচা ঘোষ ১৬ বলে অপরাজিত ৪০ রানে আরও রঙ চড়ান ভারতীয় ইনিংসে। চারটি চার এবং তিনটি ছয়ে তাঁর ইনিংস ছিল ঝলমলে। হরমনপ্রীতের ঝুলিতে এদিন ছিল ১০ বলে ১৬ রানে।

শ্রীলঙ্কা শুরুতে ব্যাট হাতে স্বচ্ছন্দ ছিল। প্রথম তিন ওভারে আসে ৪৩ রান। হাসিনি পেরেরা (৩৩) আর চামারি আটাপাট্টু (৫২) দলের আশা জিইয়ে রাখলেও মাঝপথে তাল কেটে যায়। শেষদিকে নীলাক্ষিকা সিলভা চেষ্টা করলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণ ভাঙতে পারেননি কেউই। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে ৪-০ লিডে (India 4-0 lead) এগিয়ে রয়েছে ভারত। 


```