Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস শুরু হয় কবে? মালিক কে? টুর্নামেন্টের জানা-অজানা গল্প

আগের বছর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এই প্রতিযোগিতাকে ছাড়পত্র দেয়। উদ্বোধনী মরশুম আয়োজিত হয় বার্মিংহ্যামের এজবাস্টনে (Edgbaston)। 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস শুরু হয় কবে? মালিক কে? টুর্নামেন্টের জানা-অজানা গল্প

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (WCL)

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 July 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: ফের ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। ফের বিতর্ক। ফের উত্তাল ক্রিকেট দুনিয়া।

যদিও এবার কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়, আলোচনার কেন্দ্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (WCL)। সোজা কথায়: বেসরকারি টি২০ প্রতিযোগিতা, যেখানে নামজাদা প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই অংশ নিয়ে থাকেন।

টুর্নামেন্টের দ্বিতীয় সিজন শুরু হয়েছে চলতি সপ্তাহে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান চ্যাম্পিয়নস (England Champions vs Pakistan Champions)। আগের বছর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এই প্রতিযোগিতাকে ছাড়পত্র দেয়। উদ্বোধনী মরশুম আয়োজিত হয় বার্মিংহ্যামের এজবাস্টনে (Edgbaston)। চলে ৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জেতে ভারত।

এবছর অংশ নিচ্ছে ছ’টি দেশ: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতায় খেলছেন একঝাঁক কিংবদন্তি—যুবরাজ সিংহ থেকে এবি ডিভিলিয়ার্স, শিখর ধাওয়ান থেকে অ্যালেস্টার কুক।

প্রথমে ঠিক ছিল ২০ জুলাই, এজবাস্টনে বসবে ইন্ডিয়া চ্যাম্পিয়নস বনাম পাকিস্তান চ্যাম্পিয়নসের আসর। যদিও পহেলগামে পাকিস্তানি জঙ্গি হামলা ও সীমান্ত সংঘর্ষের জেরে দানা বাঁধে জনরোষ। মুখ খোলেন শিখর ধাওয়ানের মতো তারকা। সাফ জানান, ম্যাচ আয়োজিত হলে তিনি মাঠে নামবেন না।

আজ, যখন সতীর্থের পাশে দাঁড়িয়ে যুবরাজ, হরভজন-সহ ভারতীয় শিবিরের সবাই জানিয়ে দিয়েছেন, তাঁরা খেলবেন না এবং আয়োজকরা বাধ্য হয়েছেন ম্যাচ বাতিল ঘোষণা করতে, তখন ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন ধাওয়ান (Shikhar Dhawan)। লিখেছেন, ‘১১ মে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও তাতে অটল। আমার দেশই আমার সব কিছু। দেশের থেকেও বড় কিছু হয় না। জয় হিন্দ!’

এই অবস্থায়, বেসরকারি টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচ আয়োজনের চেষ্টা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। সবমিলিয়ে জনমতের চাপে শেষমেশ ম্যাচ বাতিল ঘোষণা করে আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন, ‘অজান্তেই অনেকের মনে অসন্তোষ তৈরি করেছি। কোনও রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না!’

প্রসঙ্গত, এই বিতর্কিত টুর্নামেন্টের আহ্বায়ক ও মালিক হর্ষিত তোমর (Harshit Tomar)। সহ-মালিক হিসেবে রয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণও (Ajay Devgan)। গত বছর থেকেই তিনি এই টুর্নামেন্টে আর্থিক বিনিয়োগ করেছেন। চলতি মরসুমের মূল স্পনসর ইসমাইট্রিপ (EaseMyTrip), যারা এই কিংবদন্তিদের ফের একবার মাঠে নামানোর গর্বিত ঘোষণায় লেখে, ‘ক্রিকেটপ্রেমীদের কাছে এ এক স্বপ্নপূরণের মুহূর্ত—যেখানে লেজেন্ডসরা আবার খেলবেন!’

চলতি বছরের ডব্লুসিএল ফাইনাল (WCL Final) অনুষ্ঠিত হবে ২ অগস্ট। টুর্নামেন্টে এখনও বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ বাকি। তবে ভারত-পাক ম্যাচ বাতিলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থামার লক্ষণ নেই। সবার মনে আপাতত একটাই প্রশ্ন, টুর্নামেন্টের ফাইনালে যদি দুই দল ওঠে, তখন কী হবে? আয়োজকরা যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

স্রেফ ক্রিকেটের নামে সবকিছু হয় না… দুটো দেশ ময়দানে নামলে রাজনৈতিক টানাপড়েন, নাগরিকদের ভাবাবেগ ও কূটনৈতিক আকচা-আকচিও বাইশ গজে মুষল হয়ে ঝরে পড়ে। কিংবদন্তিদের ব্যানার-শোভিত টুর্নামেন্ট এই শিক্ষাই শেখাল, তবে বদলে জুটল কানমোলা!


```