Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভারতীয় শিবিরে চোট-আতঙ্ক, বাদ আকাশদীপ, নেই অর্শদীপও! বদলে যাচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্টের ছক

চলতি সপ্তাহের শুরুতেই নেটে চোট পান অর্শদীপ। বাঁ-হাতের তালু কেটে যায়। সেলাই পড়ে। অন্তত দশ দিনের জন্য মাঠের বাইরে।

ভারতীয় শিবিরে চোট-আতঙ্ক, বাদ আকাশদীপ, নেই অর্শদীপও! বদলে যাচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্টের ছক

মর্কেল-আকাশ-অর্শদীপ

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 July 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) আগে ভারতীয় শিবিরে (Team India) নতুন করে চোট-আতঙ্ক। অর্শদীপ সিং (Arshdeep Singh) তো আগেই প্র্যাকটিসে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এবার চতুর্থ টেস্টে অনিশ্চিত আকাশদীপও (Aksh Deep)। লর্ডসে (Lords Test) চোট পাওয়ার পর তাঁকে আর বল হাতে দেখা যায়নি। ফলে ফিটনেস নিয়ে চিন্তা বেড়েছে। আর এসবের তালেগোলে বদলে যাচ্ছে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ঘিরে গোটা পরিকল্পনা।

চলতি সপ্তাহের শুরুতেই নেটে চোট পান অর্শদীপ। বাঁ-হাতের তালু কেটে যায়। সেলাই পড়ে। অন্তত দশ দিনের জন্য মাঠের বাইরে। সোজা কথায়, জুলাই ২৩ থেকে শুরু হতে চলা ম্যাঞ্চেস্টার টেস্ট ও ৩১-এ ওভালের ম্যাচ—দু’টিতেই খেলতে পারবেন না। বিসিসিআই সূত্রে বলা হয়েছে, ‘হাতে গভীর ক্ষত, সেলাই রয়েছে। পুরোপুরি সেরে উঠতে দশ দিন লাগবেই। তাই ওকে নিয়ে ভাবা যাচ্ছে না। পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে অনশুল কাম্বোজকে।’

এর আগে লর্ডসে তৃতীয় টেস্টে চোট পান আকাশদীপ। ধীরে পায়ে মাঠ ছেড়েছিলেন। পরে ফিরে এলেও আর বল করেননি। বোর্ড সূত্রে খবর, আকাশের পুরনো পিঠের চোট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। অস্ট্রেলিয়া সফরেও পিঠে যন্ত্রণার জন্য তিন মাস মাঠের বাইরে চলে যান টিম ইন্ডিয়ার তরুণ পেসার।

এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, একটাই: জসপ্রীত বুমরার কী হবে? কারণ, চলতি সফরে তিনটি টেস্ট খেলার পরিকল্পনা করা হয়েছিল তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মাথায় রেখে। টিম ইন্ডিয়ার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘বুমরাহ ও আকাশদীপ, বাকি দুই টেস্টে দু’জনকে আর একসঙ্গে খেলতে দেখা যাবে না। এটা সফরের শুরুতেই ঠিক ছিল, বুমরাহ তিনটি টেস্ট খেলবেন। এখন আকাশের পিঠের চোট চিন্তা বাড়িয়েছে। ফলে যদি বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলেন, তবে আকাশ ওভালে নামবেন। অর্থাৎ, চলতি সিরিজে একই একাদশে দু’জনকে দেখা যাবে না!’

চোট সমস্যা সামাল দিতেই অর্শদীপের পরিবর্তে তরুণ বাঁ-হাতি পেসার অনশুল কাম্বোজকে দলে নিয়েছে ভারত। যদিও অভিষেক হয়নি, তবু নেট বোলার হিসেবে যতটুকু বল করেছেন, নজর কেড়েছেন। পরিস্থিতি যা, তাতে ম্যাঞ্চেস্টারে তাঁকে খেলানোর কথাও ভাবতে হতে পারে গৌতম গম্ভীরকে।

চতুর্থ টেস্ট শুরু ২৩ জুলাই। তারপর ৩১ জুলাই থেকে ওভালে চূড়ান্ত লড়াই। কিন্তু ভারতের পেস আক্রমণ সেই টেস্টের আগেই কেমন দাঁড়াবে, তা এই মুহূর্তে বলা কঠিন। একের পর এক চোট।

ভারতীয় শিবিরের চিন্তার ভাঁজ ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে।


```