প্রত্যাশিত ভাবেই মহিলাদের দুই দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, আর তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা। দুই দলেই সুযোগ পেয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ।

বিসিসিআইয়ের নির্বাচন কমিটির বৈঠক
শেষ আপডেট: 19 August 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ দিন। এদিন পুরুষদের এশিয়া কাপের জন্য যেমন দল ঘোষণা করা হয়েছে, তেমনি আসন্ন ওডিআই বিশ্বকাপের (Women’s ODI World Cup) জন্য মহিলাদেরও দল (India Team) ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের (Australia ODI series) জন্যও মহিলা দল।
প্রত্যাশিত ভাবেই মহিলাদের দুই দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, আর তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা। দুই দলেই সুযোগ পেয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ। তবে ১৫ সদস্যের কোনও দলেই সুযোগ হয়নি শেফালি বর্মার। শেফালি অবশ্য বহুদিন ধরেই ভারতীয় দলের মূল স্কোয়াডে ব্রাত্য। সম্প্রতি তাঁকে ভারতীয় মহিলা ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাট কথা বলেনি। তবে চোট সারিয়ে দীর্ঘদিন পরে দলে ফিরেছেন পেসার রেণুকা সিং।
নির্বাচক কমিটির চেয়ারপারসন নীতু ডেভিড দল ঘোষণা করার সময় বলেছেন, “আমরা ইংল্যান্ডের বিপক্ষে প্রায় একই স্কোয়াড নিয়ে খেলেছি। এই দলের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এই দল ধারাবাহিকতা দেখিয়েছে, সেই কারণেই আমরা খুব বেশি পরিবর্তন চাইনি।”
মহিলাদের ওডিআই বিশ্বকাপের স্কোয়াড
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, আমনজ্যোৎ কউর, রাধা যাদব, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, এন শ্রী চরণি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়।
স্ট্যান্ডবাই: তেজাল হাসবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, উমা ছেত্রী, মিন্নু মানি এবং সায়ালি সাতঘরে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগেজ, রেণুকা সিং, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ, ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘরে, রাধা যাদব, এন শ্রী চরণি, যস্তিকা ভাটিয়া, স্নেহ রানা।