আমাদের বোলাররা ভাল বল করছে। এই পরিবেশে তারা নিজেদের তুলে ধরতে পারবে, সেই জন্য এই সিদ্ধান্ত।

ভারত বনাম বাংলাদেশ
শেষ আপডেট: 26 October 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: মহিলা ওডিআই বিশ্বকাপে (Women’s ODI World Cup) আজ বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে ব্লু টাইগ্রেসেস (India Vs Bangladesh)। গত ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। তাই এদিন তাঁর পরিবর্তে দলে এসেছেন উমা ছেত্রী। এটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁর অভিষেক ম্যাচ। তাঁর হাতে অভিষেক ক্যাপ তুলে দিলেন ওডিআই ক্যাপ। তবে বৃষ্টির জন্য এদিন পিছিয়েছে টস।
নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর টস হয় এদিন। আর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে হরমনপ্রীত বললেন, “আমাদের বোলাররা ভাল বল করছে। এই পরিবেশে তারা নিজেদের তুলে ধরতে পারবে, সেই জন্য এই সিদ্ধান্ত।”
ভারতের একাদশ: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, উমা ছেত্রি (উইকেটরক্ষক), আমানজ্যোৎ কউর, রাধা যাদব, শ্রী চারাণি, রেণুকা সিং ঠাকুর।
গত কালই আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছিল, বৃষ্টি হতে পারে। এদিন ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হওয়ায় ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের পিচ ঢেকে দেওয়া হয়।
ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। শেষ চারে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে হরমনপ্রীত ব্রিগেডের শুরুটা ভালই হয়েছিল। প্রথম দুই ম্যাচে তারা হারায় শ্রীলঙ্কা ও পাকিস্তানকে। এরপরই তারা পরপর তিন ম্যাচে হেরে বসে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে। যদিও এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে ভারতের মহিলা ব্রিগেড প্রবেশ করে সেমিফাইনালে।
ভারতীয় মহিলা দল ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে। দলটি বর্তমানে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এবং এর নেট রান +০.৬২৮।