Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ভারত সেমিফাইনালে মাত্র একবার হারিয়েছে অস্ট্রেলিয়াকে, ২০১৭-র পুনরাবৃত্তি কি এবারও হবে?

বিশ্বকাপ নকআউট পর্বে এখন পর্যন্ত দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া দুবার জিতেছে, আর ভারত ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। 

ভারত সেমিফাইনালে মাত্র একবার হারিয়েছে অস্ট্রেলিয়াকে, ২০১৭-র পুনরাবৃত্তি কি এবারও হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 October 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: মহিলা ওয়ানডে বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) গ্রুপ পর্বে আজ ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। তবে এই ম্যাচ পুরোপুরি নিয়মরক্ষার। কারণ ব্লু টাইগ্রেসেস ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে। পাশাপাশি শেষ চারে পা রেখেছে অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা ওইংল্যান্ড। 

চলতি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া তাদের আধিপত্য বজায় রেখে গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর হরমনপ্রীত কউর ব্রিগেড রয়েছে চতুর্থ স্থানে। 

প্রথম সেমিফাইনাল হবে পয়েন্ট টেবিলের শীর্ষ এবং চতুর্থ স্থান অধিকারী দলের মধ্যেদ্বিতীয় সেমিফাইনাল হবে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দলের মধ্যে। সেমিফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে তা নির্ধারিত হয়ে গিয়েছে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া চতুর্থ স্থান অধিকারী ভারতের মুখোমুখি হবে। এদিকেদ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থান অধিকারী ইংল্যান্ডের মুখোমুখি হবে। ইংল্যান্ড যদি তাদের শেষ ম্যাচটি জিততে পারেতবে তারা দ্বিতীয় স্থানে চলে যাবেতবে তাদের সেমিফাইনালের প্রতিপক্ষের কোনও পরিবর্তন হবে না। 

টিম ইন্ডিয়া মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে এবং তারপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে। এরপরই তারা হেরে যায় দক্ষিণ আফ্রিকাঅস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে। তিন ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে এরপর ভারত হারায় নিউজিল্যান্ডকে। ভারতীয় মহিলা দল ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে। দলটি বর্তমানে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এবং এর নেট রান +০.৬২৮।

প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবেএবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের ফাইনাল হবে। 

ভারতীয় মহিলা দল তাদের প্রথম বিশ্বকাপ খেতাব থেকে মাত্র দুই ধাপ দূরে এবং তাদের ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। টানা তিনটি ম্যাচ হেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারায় ফিরে আসতে সক্ষম হয়েছে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দল। চলতি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া এবং ভারত একবার একে অপরের মুখোমুখি হয়েছেযেখানে অ্যালিসা হিলির নেতৃত্বাধীন দল ভারতকে পরাজিত করেছিল। সেমিফাইনালে ভারত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেতবে দল যদি কোনওভাবে এই ম্যাচটি জিততে পারেতাহলে বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি চলে আসবে। 

বিশ্বকাপ নকআউট পর্বে ভারত ও অস্ট্রেলিয়া কখন মুখোমুখি হয়েছিল? 

বিশ্বকাপ নকআউট পর্বে এখন পর্যন্ত দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া দুবার জিতেছেআর ভারত ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। দুই দল প্রথমবার ১৯৯৭ সালে বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ১৯ রানে পরাজিত করে। এরপর ২০০৫ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে ভারতকে ৯৮ রানে পরাজিত করেছিল অজিরা। এরপর ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিলযা বৃষ্টির কারণে ব্যাহত হয়েছিল। ম্যাচটি ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছিল এবং নির্ধারিত ওভারে ভারত ৪ উইকেটে ২৮১ রান করেছিল। অস্ট্রেলিয়া ৪০.১ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে ৩৬ রানে হেরে যায়। তবেইংল্যান্ড ফাইনালে ভারতকে পরাজিত করে।


```