Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ কেজি ঝরিয়েও তুষ্ট নন রোহিত! দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আরও কমাতে চান ওজন, কীভাবে?

একথা নিশ্চিত—‘রোহিত শর্মা ২.০’-র নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে। ‘মিশন বিশ্বকাপে’র জার্নি চলছে সবার অলক্ষ্যে-অগোচরে!

১১ কেজি ঝরিয়েও তুষ্ট নন রোহিত! দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আরও কমাতে চান ওজন, কীভাবে?

রোহিত শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 October 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: একে একে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে শতরান, নির্মেদ শরীর, দুরন্ত ফিটনেসঅস্ট্রেলিয়া (Australia) সফরে যেন নতুন অবতারে ভূতপূর্ব অধিনায়ক। অ্যাডিলেডে (Adelaide) ৭৩ রানের পর সিডনিতে (Sydney) অপরাজিত ১২১দু’খানা দুর্দান্ত ইনিংসেই টিম ইন্ডিয়ার ‘ম্যান অফ দ্য সিরিজ’।

যদিও কামব্যাকের প্রথম অধ্যায় লিখেই থামতে নারাজ রোহিত। কেরিয়ারের দীর্ঘ সময় ধরে যে ফিটনেসের খোঁটা শুনে যেতে হয়েছে, তা ধুয়েমুছে, নিজেকে আরও শানিত করার লড়াইটা চালিয়ে যেতে চান অনেক দূর, হয়তো বিশ্বকাপ (২০২৭) পর্যন্ত! হিটম্যানের ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনটাই দাবি।

গত তিন মাসে রোহিত কমিয়েছেন ১১ কেজি ওজন। জুলাইয়ের শেষ দিকে যখন বেঙ্গালুরুর (Bengaluru) সেন্টার অফ এক্সেলেন্সে (Centre of Excellence) দেখা দেন, সবাই অবাক! আগের থেকে অনেক বেশি ফিট, ঝরঝরে। বোঝাই যাচ্ছিল, লম্বা ব্রেকের মধ্যেও প্রস্তুতি বন্ধ রাখেননি। আইপিএল (IPL) শেষে জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। অজিদের মাঠে নামার আগে সংশয়ী আর সমালোচকদের বড় অংশের মধ্যে ঘনিয়েছিল সংশয়। আদৌ অগ্নিপরীক্ষায় পাস করবেন? স্টার্কের ইনস্যুইংয়ে কুপোকাত হবেন না তো?

যদিও মাঠে নেমে সমস্ত সওয়ালের ‘মু তোড়’ জবাব দিয়েছেন রোহিত। আর প্রত্যাবর্তনে প্রমাণ করে দিয়েছেন, ব্যাটিং স্কিলের পাশাপাশি ফিটনেস নিয়েও তিনি সমান সচেতন। পুরনো বন্ধু ও প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) জানালেন, রোহিতের এই ভোলবদলের এই কেবল শুরু। প্রাক্তন অধিনায়ক নাকি নিজের বেশ কিছু প্রিয় খাবার লিস্টি থেকে পুরোপুরি ছেঁটে ফেলেছেন। নায়ারের ভাষায়, ‘রোহিত এখন অনেক হালকা ও তৃপ্ত। ও নিজের ফলাফল নিয়ে খুশি। কিন্তু এখানেই থামবে না। দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজের আগে আরও কয়েক কেজি কমানোর লক্ষ্য নিয়েছে।

প্রথমে বেঙ্গালুরুতে কোচিং সেন্টারে ফিটনেস ট্রেনিং, পরে মুম্বইয়ে (Mumbai) নায়ারের নজরদারিতে অনুশীলন। শিবাজি পার্কে (Shivaji Park) দীর্ঘ সেশন, দৌড়, ডায়েট কন্ট্রোলসব মিলিয়েই এগিয়ে চলে অস্ট্রেলিয়া সফরের চূড়ান্ত প্রস্তুতি। তার ফল মিলেছে মাঠে। পার্থের (Perth) প্রথম ম্যাচে ব্যর্থ হলেও অ্যাডিলেডে হাফসেঞ্চুরি আর সিডনিতে অপরাজিত শতরানহিটম্যান ধরা দেন পুরনো ছন্দে। শেষ ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর ১৬৮ রানের পার্টনারশিপ (Partnership) ২০২০ সালের পর তাঁদের প্রথম শতরানের জুটি। দু’জন মিলে দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচালেন। রোহিত করলেন ১২১*, কোহলি অপরাজিত ৭৪। ১১ ওভার বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত (India)।

এতকিছুর আড়ালে সবথেকে বড় পরিবর্তন এসেছে মাঠের বাইরে। রোহিত নিজের খাদ্যাভ্যাস বদলেছেন। বন্ধ করেছেন ভাত ও মিষ্টি। মেনুতে এখন প্রোটিন, ফাইবার আর ফল। ঘুমের সময় নির্দিষ্ট। শিডিউল একদম নিয়মমাফিক। তাঁর ঘনিষ্ঠ সূত্র বলছে, ফিটনেস নিয়ে রোহিত এখন এমন সিরিয়াস, যা নাকি বিগত দশ বছরে দেখা যায়নি! নায়ারের মতে, ‘রোহিতের জন্য এটা শুধু দেহ নয়, মানসিক প্রস্তুতিরও ব্যাপার। ও এখন জানে, বয়স বাড়ছে, তাই শরীরকে টিকিয়ে রাখতে হলে বদল আনা জরুরি।

আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ (ODI Series)। এর আগে রোহিত আরও ওজন কমাতে চানএবার লক্ষ্য পাঁচ কেজি। তাঁর নিজের চোখেও, ফিটনেসই এখন একমাত্র অগ্রাধিকার। অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে বিমানেই নাকি তিনি দলের সতীর্থদের মজা করে বলেছেন, ‘এখনও কাজ বাকি!’ মুখের কথা কতটা ফলে, দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ময়দানে। কিন্তু একথা নিশ্চিত‘রোহিত শর্মা ২.০’-র নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে। ‘মিশন বিশ্বকাপে’র জার্নি চলছে সবার অলক্ষ্যে-অগোচরে!


```