Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

২০২৭ ওডিআই বিশ্বকাপেও কি অধিনায়ক রোহিত! সেরকমই ইঙ্গিত দিল আইসিসির পোস্টার

আইসিসি এই সিরিজের একটি পোস্টার প্রকাশ করেছে। এতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক এবং ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যাচ্ছে। 

২০২৭ ওডিআই বিশ্বকাপেও কি অধিনায়ক রোহিত! সেরকমই ইঙ্গিত দিল আইসিসির পোস্টার

রোহিত শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 August 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে। এরপরই হিটম্যান জানিয়ে দেন, ভারতীয় দলের হয়ে তিনি আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট খেলবেন না। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগে লাল বলের ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। তবে সেসময় তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সিতে শুধু ওয়ানডে ফরম্যাটে খেলবেন। পাশাপাশি কাগজে-কলমে টিম ইন্ডিয়ার ওডিআই দলেরও অধিনায়ক রোহিত।

শেষ ওডিআই বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড় হয়েছে টিম ইন্ডিয়ার। রোহিতের নেতৃত্বাধীন ভারত ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। রোহিতের ক্যাবিনেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিনয়নস ট্রফি থাকলেও নেই ওডিআই বিশ্বকাপের খেতাব। তাঁর ভক্তরাও চাইছেন অধরা এই ট্রফিও ঢুকে পড়ুক তাঁদের প্রিয় ক্রিকেটারের ঘরে।

এদিকে, বিসিসিআইয়ের মনোভাব দেখে অনেকেই মনে করছেন, ২০২৭ ওডিআই বিশ্বকাপে (2027 ODI World Cup) হয়তো দেখা যাবে না রোহিতকে। কারণ বোর্ডের পরিকল্পনায় তিনি নেই। এরই মধ্যে আইসিসির একটি পোস্টার (ICC Poster) রোহিত-ফ্যানদের আশা আরও উস্কে দিয়েছে।

 ২০২৬ সালে টিম ইন্ডিয়া সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে। এই সময় দুই দলের মধ্যে ৫টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। আইসিসি এই সিরিজের একটি পোস্টার প্রকাশ করেছে। এতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক এবং ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যাচ্ছে। এই ছবিটি দেখে হিটম্যানের ভক্তরা মনে করছেন, যদি রোহিত ২০২৬ সালে দলের অধিনায়ক হন, তাহলে কি তিনি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক থাকতে পারবেন?

রোহিত এখন পুরোপুরি মনোনিবেশ করেছেন ওয়ানডে ক্রিকেটে। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি বলেছেন, ২০২৭ সালের জন্য পরিকল্পনা করা খুব তাড়াতাড়ি হবে। ইংল্যান্ড সিরিজের আগে, গম্ভীর বলেছিলেন, "ওডিআই বিশ্বকাপের আগে, এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাকি আছে। এটিও একটি বড় টুর্নামেন্ট, যা ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। ইংল্যান্ড সিরিজের পরে, মনোযোগ থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উপর। ২০২৭ সালের নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে এখনও আড়াই বছর বাকি আছে।"

বিরাট ও রোহিত প্রসঙ্গে গম্ভীর এর আগে বলেছিলেন, "যদি ভাল পারফর্ম করতে থাক, তাহলে বয়স কেবলমাত্র একটি সংখ্যা।" 


```