Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

Kagiso Rabada: গুয়াহাটিতে নামবেন রাবাডা? ধোঁয়াশা মুছে চূড়ান্ত জবাব বাভুমার

নতুন ভেনুতে প্রথম টেস্ট—দুই দলের কাছেই অপরিচিত পরিবেশ। ভারতের জন্য এই ম্যাচ সিরিজে ফেরা, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ জয়ের সুযোগ।

Kagiso Rabada: গুয়াহাটিতে নামবেন রাবাডা? ধোঁয়াশা মুছে চূড়ান্ত জবাব বাভুমার

দক্ষিণ আফ্রিকা

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 November 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় টেস্টের আগের দিনই দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা। নিশ্চিত হয়ে গেল—প্রধান পেসার ক্যাগিসো রাবাডা (Kagiso Rabada) গুয়াহাটিতে নামছেন না। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) নিজেই জানালেন, এখনও পুরোপুরি সেরে না ওঠায় মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে রাজি নয়।

কলকাতা টেস্টের আগে অনুশীলনে পাঁজরের চোট পান রাবাডা। সেই আঘাত এতদিন পরও পুরোপুরি না সারায় দ্বিতীয় টেস্টেও বিশ্রাম দেওয়া হল। বাভুমার কথায়, ‘রাবাডা দ্বিতীয় টেস্টে খেলবে না। ও আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু এখনই ওকে নামানো ঝুঁকির।’ফলে টানা দু’নম্বর ম্যাচেও বোলিং অ্যাটাকে বদলের পথে হাঁটতে হবে দক্ষিণ আফ্রিকাকে—যদিও প্রথম টেস্টে তাঁর অনুপস্থিতিতেই ভারতকে ৩০ রানে হারিয়েছিল প্রোটিয়াসরা।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) প্রথমবার ছেলেদের টেস্ট আয়োজন। পিচ কেমন—এ নিয়েও মত দিলেন বাভুমা। তাঁর মতে, উইকেট একেবারে উপমহাদেশীয় ধরনের—শুরুর দুই দিন ভালমতো ব্যাটিং করা যাবে, এরপর ধীরে ধীরে দাপট দেখাবেন স্পিনাররা।

বাভুমা বলেন, ‘এই পিচ কলকাতার তুলনায় অনেক তাজা। ভ্যারিয়েবিলিটি কম থাকবে। আমরা সকালে আরেকবার দেখে রাবাডার পরিবর্তে কাকে খেলানো হবে, সেটা ঠিক করব!’ তাঁর ইঙ্গিত, প্রথম দিকে ব্যাটিং যথেষ্ট সহজ হতে চলেছে। বাউন্স আর পেস থাকবে ধারাবাহিক, কিন্তু ম্যাচ যত এগোবে, ততই সুবিধা পাবেন স্পিনাররা।

রাবাডা না থাকায় দক্ষিণ আফ্রিকা বাড়তি স্পিনার খেলাবে? নাকি সিম–অ্যাটাকেই বদল আনা হবে—তা ঠিক হবে ম্যাচের দিন সকালেই। প্রথম টেস্টে উইকেট তোলার দায়িত্বে থাকা পেসাররা এবারও মূল ভরসা। তবে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত স্পিন–বিকল্প বিবেচনায় থাকতে পারে।

নতুন ভেনুতে প্রথম টেস্ট—দুই দলের কাছেই অপরিচিত পরিবেশ। ভারতের জন্য এই ম্যাচ সিরিজে ফেরা, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ জয়ের সুযোগ। এর মধ্যে রাবাডার অনুপস্থিতি নিঃসন্দেহে বড় প্রশ্ন তুলে দিল প্রোটিয়াস বোলিং পরিকল্পনায়। এখন নজর বাভুমাদের শেষ সিদ্ধান্তে—প্রধান সিমারের জায়গা কে নেবেন এবং নতুন পিচে কীভাবে লড়াই সাজানো হবে? জবাব খুঁজতে হবে গৌতম গম্ভীরকেও।


```