Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ind vs SA: টেস্টের প্রথম অর্ধশতরান বাভুমার, উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাল ইডেন

বাভুমার পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসকে লড়ে যাওয়ার প্ল্যাটফর্ম দিয়েছে। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মধ্যে তাঁর ৫০ রান লক্ষ্যকে টেনে তোলার ফ্যাক্টর।

Ind vs SA: টেস্টের প্রথম অর্ধশতরান বাভুমার, উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাল ইডেন

তেম্বা বাভুমা

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 November 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে তিন ইনিংসে মাত্র দু’জন ব্যাটারই ১০০-র বেশি বল খেলতে পেরেছেন—কে এল রাহুল (KL Rahul) আর তেম্বা বাভুমা (Temba Bavuma)। রাহুল শুরু করেছিলেন, বড় কিছু করতে পারেননি। অন্যদিকে আজ, রবিবার, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হয়ে উঠলেন চলতি ম্যাচের সেরা ব্যাটার। এই টেস্টে তিন ইনিংস মিলিয়ে তিনিই প্রথম খেলোয়াড় যিনি হাঁকালেন অর্ধশতরান। যার সুবাদে ক্ষয়ে যাওয়া পিচে ১২৪ রানের ‘চ্যালেঞ্জিং’ টার্গেট দাঁড় করাল প্রোটিয়ারা (South Africa)।

খেলা শুরুর আগেই পিচ ছিল বিপজ্জনক—হঠাৎ লাফ, হঠাৎ নিচু হয়ে যাওয়া, দুই দিকেই টার্ন। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকা ১৮ রানের মাথায় হারায় দ্বিতীয় উইকেট। তারপর শুরু হয় ধস। মুহূর্তে স্কোর ৪০/৪। একেকজন ব্যাটার একেক রকম ভাবে আউট হচ্ছিলেন। কিন্তু অন্য প্রান্তে দাঁড়িয়ে বাভুমা শান্ত, ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করে এগতে থাকেন। প্রথম থেকেই ঝুঁকি নিয়েছেন বেছে বেছে। মূলত স্ট্রাইক রোটেশনেই জোর দিয়েছেন। লুজ বল এলেই বাউন্ডারি। পুরো ইনিংসে মাত্র চারটি চার। কিন্তু প্রত্যেকটিই যথার্থ সময়ে। এর বাইরে প্রয়োজন নেই এমন কোনও বড় শট খেলেননি। উইকেটের পরিস্থিতি বুঝে নিজের লয়ে এগিয়েছেন।

এই ইনিংসে তাঁর জুটিগুলোই ছিল দক্ষিণ আফ্রিকার ভরসা। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)-এর সঙ্গে ২০ রানের পার্টনারশিপ, মার্কো জানসেন (Marco Jansen)-এর সঙ্গে আরও ১৬। তৃতীয় দিনে শুরুতেই করবিন বোশ (Corbin Bosch)-এর সঙ্গে ৪৪ রান দলকে টেনে তোলে। বোশ আক্রমণাত্মক, বাভুমা অ্যাঙ্কর রোলে। অর্ধশতরানের মুহূর্তটা যদিও ভাগ্যের জোরে। ইনসাইড এজ লেগ সাইড দিয়ে চলে গেল বাউন্ডারিতে। তাতেই পঞ্চাশ। কিন্তু রান যেভাবেই আসুক, ইডেনের দর্শকরা (Eden Gardens) উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। এই ভয়ানক পিচে যেভাবে খেললেন, তাতে এমন অভিবাদনই প্রাপ্য।

বাভুমার পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসকে লড়ে যাওয়ার প্ল্যাটফর্ম দিয়েছে। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মধ্যে তাঁর ৫০ রান লক্ষ্যকে টেনে তোলার ফ্যাক্টর। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দেখলে, এই ইনিংস দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়ের প্রাণভোমরা হয়ে উঠতে পারে!


```