Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রথম টেস্টে কি বুমরাহ খেলবেন? ধোঁয়াশা রেখেই উত্তর দিলেন অধিনায়ক গিল

বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত ম্যাচ ধরে ধরে হবে। এটা নির্ভর করবে আগের ম্যাচে সে কত ওভার বল করেছে এবং বোলিং ইউনিট কেমন অনুভব করছে, তার উপর। এখনও কিছুই সিদ্ধান্ত হয়নি।

প্রথম টেস্টে কি বুমরাহ খেলবেন? ধোঁয়াশা রেখেই উত্তর দিলেন অধিনায়ক গিল

শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 October 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: কাল (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ (India vs West Indies Test Series)। আমদাবাদে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) আজ (বুধবার) সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতির উপর নির্ভর করে ভারত একজন অতিরিক্ত ফাস্ট বোলার খেলতে পারে। 

গিল সাংবাদিক সম্মেলনে বলেন, "আগামীকাল ম্যাচ শুরুর আগে একাদশ ঘোষণা করা হবে। আবহাওয়া এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব কজন পেসার খেলানো হবে। মাঠের আর্দ্রতা দেখে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

গিল পাশাপাশি স্বীকার করে নিয়েছেন যে, এশিয়া কাপ জয়ের পরপরই টেস্ট সিরিজ খেলা খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হবে।তবে তিনি বলেছেন, চ্যালেঞ্জটি প্রযুক্তিগত দিকের থেকে মানসিক বেশি হবে। টিম ইন্ডিয়ার লাল বলের অধিনায়ক বলেন, "এই টেস্টটা খুব তাড়াতাড়িই এসে গেল। আমি শুধু নিজেকে সঠিক জায়গায় আনতে চেয়েছিলাম। ফরম্যাট পরিবর্তন করা মানসিকভাবে একটা বড় সমন্বয়টেকনিক্যালি নয়।"

জসপ্রীত বুমরাহকে এই সিরিজে কী ভাবে ব্যবহার করা হবে? এই সম্পর্কে গিল বলেনম্যাচ-বাই-ম্যাচ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, "বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত ম্যাচ ধরে ধরে হবে। এটা নির্ভর করবে আগের ম্যাচে সে কত ওভার বল করেছে এবং বোলিং ইউনিট কেমন অনুভব করছে, তার উপর। এখনও কিছুই সিদ্ধান্ত হয়নি।"

নিজের কাজের চাপ সম্পর্কে শুভমান বলেনতিনি সপ্তাহ ধরে ধরে চিন্তা করেন এবং ব্যাটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানসিক ক্লান্তি। অন্যদিকে বোলারদের জন্য শারীরিক পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ। যদিও তিনি বলেনএই মুহূর্তে তিনি সতেজ বোধ করছেন।

২৬ বছর বয়সি শুভমান গিলের এটাই হতে চলেছে অধিনায়ক হিসাবে দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি ওয়েস্ট ইন্ডিজকে সতর্ক করে দিয়ে বলেছেন, টিম ইন্ডিয়া কঠিন ক্রিকেট খেলতে প্রস্তুত। তিনি বলেন, "কোনও সহজ বিকল্প নেইআমরা কঠিন ক্রিকেট খেলতে চাই। ইংল্যান্ডে প্রতিটি টেস্টে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। এবারও আমরা কঠিন ক্রিকেট খেলতে প্রস্তুত। ভারতে আমরা এক বছর পর খেলছিপ্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ এবং আমরা এই সিরিজে আধিপত্য বিস্তার করতে চাই।"


```