Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাকিস্তানকে দেখলেই কুলদীপের রক্ত টগবগ করে ফুটতে শুরু করে, জানিয়ে দিলেন ছোটবেলার কোচ

এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তিনি তিনটি ম্যাচে আট উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে ১২.৫৬ গড়ে ২৩ উইকেট নিয়েছেন কুলদীপ।

পাকিস্তানকে দেখলেই কুলদীপের রক্ত টগবগ করে ফুটতে শুরু করে, জানিয়ে দিলেন ছোটবেলার কোচ

কুলদীপ যাদব

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 October 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দল রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে। এই জয় বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সূর্যকুমার যাদবের নেতৃত্বেটিম ইন্ডিয়া ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছে।

ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চায়নাম্যান কুলদীপ যাদব। বাঁহাতি এই রিস্ট স্পিনার সাত ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি হিসেবে শেষ করেছেন, যার মধ্যে ফাইনালে নিয়েছেন এক ওভারে তিনটি-সহ চারটি উইকেট। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে কুলদীপ যাদবের অসাধারণ রেকর্ড রয়েছে। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তিনি তিনটি ম্যাচে আট উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে ১২.৫৬ গড়ে ২৩ উইকেট নিয়েছেন কুলদীপ।

কুলদীপ যাদবের শৈশবের কোচ (Childhood Caoach) কপিল দেব টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় ছাত্র সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন,  পাকিস্তানকে দেখলে কুলদীপের রক্ত ​​টগবগ করে ফুটতে শুরু করে দেয় (Blood Boils)।

কপিল বলেছেন, "পাকিস্তানকে দেখলেই কুলদীপের রক্ত ​​গরম হয়ে ওঠে। এটা আজ থেকে নয়। একবার পাকিস্তান ছোটদের একটি অপেশাদার দল পাঠিয়েছিল। আমি কুলদীপকে বললাম, তোমার কোচ একজন সৈনিক। শৃঙ্খলা তোমার রক্তে মিশে আছে। শৃঙ্খলার সঙ্গে খেল। তুমি পাকিস্তানের কাছে হারতে পারবে না। এরপর থেকে যখনই পাকিস্তানকে সামনে পেয়েছে কুলদীপ তখন বিধ্বংসী হয়ে উঠেছে।"

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। আমদাবাদে প্রথম টেস্টে কুলদীপ যে প্রথম একাদশে থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত। যদিও ইংল্যান্ড সফরে কুলদীপ টেস্ট সিরিজে খেলার সুযোগ পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই বাঁহাতি লেগ স্পিনার যদি এশিয়া কাপের ফর্ম ধরে রাখতে পারেন তবে, ক্যারিবিয়ান ব্যাটাররা যথেষ্ট সমস্যায় পড়বেন। 


```