Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ওভালের পিচ নিয়ে গম্ভীর-ফর্টিস ঝামেলায় জড়ালেন কেন? জেনে নিন সংঘাতের অনুপুঙ্খ বিবরণ!

মঙ্গলবার ওভালের নেটে অনুশীলনে নামে ভারতীয় দল। সেখানেই দানা বাঁধে মূল বিতর্ক।

ওভালের পিচ নিয়ে গম্ভীর-ফর্টিস ঝামেলায় জড়ালেন কেন? জেনে নিন সংঘাতের অনুপুঙ্খ বিবরণ!

গম্ভীর বনাম ফোর্টিস

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 July 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: চলতি সিরিজে ময়দানে একাধিকবার সংঘাতে জড়িয়েছে ভারত-ইংল্যান্ড (Eng vs Ind)। সময় নষ্ট নিয়ে শুভমান গিলের তেড়ে যাওয়া হোক চায় বেন স্টোকস-রবীন্দ্র জাদেজার হ্যান্ডশেকের প্রস্তাব ও প্রত্যাখ্যান (Handshake Controversy)—বাইশ গজ উত্তেজনার আঁচে বরাবর গনগনে!

৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলেছে ‘সিরিজ ফিনালে’… পঞ্চম টেস্ট (Oval Test)। তার আগে ফার্স্ট বেল পড়তে না পড়তেই সম্মুখ-সমরে দু’পক্ষ। এবার অবশ্য খেলোয়াড়রা নন, বিতণ্ডায় জড়ালেন হেড কোচ গৌতম গম্ভীর ও পিচ কিউরেটর লি ফর্টিস (Gautam Gambhir vs Lee Fortis)। মঙ্গলবার অনুশীলনের প্রথম সেশনেই অনুশীলন প্রস্তুতির বদলে প্রকাশ্য ঝামেলা সামলাতে হল ব্যাটিং কোচ সিতাংশু কোটাককে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিষয়টা এমন পর্যায়ে গড়ায় যে, গম্ভীর ফোর্টিসকে স্পষ্ট বলে বসেন, ‘তুমি শুধু একজন মাঠকর্মী। আমাদের কী করতে হবে, সেটা বলে দিতে পারো না!’

ঠিক কী হয়েছিল?

মঙ্গলবার ওভালের নেটে অনুশীলনে নামে ভারতীয় দল। সেখানেই দানা বাঁধে মূল বিতর্ক। পিচ প্রস্তুতকারক ফোর্টিস হঠাৎ গম্ভীরের উদ্দেশে বলেন, ‘আমি এটা রিপোর্ট করব!’ ঠিক কী রিপোর্ট করবেন, তা খোলসা না হলেও অনুমান, ভারতীয় দলের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট জায়গায় অনুশীলন বা পিচ ব্যবহার নিয়েই আপত্তি ছিল ফোর্টিসের।

যদিও তাতে আমল না দিয়ে গম্ভীরের তৎক্ষণাৎ জবাব, ‘যা খুশি রিপোর্ট করো!’ তারপর তীক্ষ্ণ স্বরে জুড়ে দেন, ‘আমাদের নির্দেশ দেওয়ার কেউ নও। তুমি একজন মাঠকর্মী মাত্র!’

এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারতীয় দলের কোচিং স্টাফদের মধ্যে সবার আগে এগিয়ে আসেন সিতাংশু কোটক। ফোর্টিসকে আলাদা করে আড়ালে নিয়ে গিয়ে বলেন, ‘চিন্তা কোরো না, আমরা পিচের কিছুই নষ্ট করব না!’ ওই সময় সাইডলাইনে দাঁড়িয়ে ছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল ও অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন দুশখাতে। তাঁরা অবশ্য ঝামেলায় জড়াননি।

ফোর্টিস কী বললেন?

ঘটনার পরে মাঠ থেকে নিজের ঘরে যাওয়ার পথে সাংবাদিকরা ফোর্টিসকে অশান্তি নিয়ে প্রশ্ন করলে ওভালের পিচ কিউরেটর সরাসরি জবাব না দিয়ে ফুট কেটে হাসিমুখে উত্তর দেন, ‘এটা বড় ম্যাচ। আর ও (গম্ভীর) একটু স্পর্শকাতর!’ কিন্তু সাংবাদিকরা নাছোড়বান্দা। তাঁরা জোরাজুরি চালিয়ে গেলেও ক্যামেরার সামনে এই নিয়ে কিছু বলতে অস্বীকার করেন ফর্টিস। তিনি মন্তব্য করেন, ‘না, না। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। সামনে বড় ম্যাচ!’

যদিও চলতি বিতর্কে পুরোপুরি নীরব থাকেননি তিনি। জবাব দেন, ‘আপনারা তো দেখেছেন, আজ সকালে ও (গম্ভীর) কেমন ব্যবহার করেছে!’ আচরণের কারণ জানতে চাওয়া হলে ফোর্টিস বলেন, ‘আমি জানি না। ওকে জিজ্ঞেস করুন!’

কী বলছেন সিতাংশু কোটক?

ঘটনার পরে সাংবাদিক সম্মেলনে ঘটনার ব্যাখ্যা দেন ভারতীয় ব্যাটিং কোচ। বলেন, ‘আমরা যখন পিচ দেখতে গিয়েছিলাম, তখন ওদের পাঠানো একজন আমাদের জানায়—পিচ থেকে আড়াই মিটার দূরে থাকতে হবে। ব্যাপারটা অদ্ভুত! কারণ আমাদের পরনে জগার্স ছিল, কোনও ধাতব স্পাইক নয়!’ তার পর যোগ করেন, ‘হ্যাঁ, কিউরেটররা একটু বেশি প্রোটেকটিভ হন। কিন্তু আপনি যাঁদের সঙ্গে কথা বলছেন, তাঁরা অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান। পিচের প্রতি যত্ন দরকার ঠিকই। কিন্তু এটাও মনে রাখতে হবে এটা কোনও দুশো বছরের প্রাচীন শিল্পসামগ্রী নয় যে ছুঁলেই ভেঙে যাবে!’

প্রসঙ্গত, গোটা ইস্যুতে বিসিসিআই বা ইসিবি এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। তবে সিরিজের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টের আগে ভারতীয় ড্রেসিংরুমের অস্থিরতা নিয়ে চর্চা ও গুঞ্জন বেড়েছে।

সিরিজে কী অবস্থা?

ওভালে বৃহস্পতিবার থেকে শুরু পঞ্চম টেস্ট। ইংল্যান্ড ২-১ এগিয়ে। ম্যাঞ্চেস্টারে দুরন্ত কামব্যাক করে টিকে রয়েছে ভারত। সিরিজ বাঁচাতে হলে ওভালে জিততেই হবে। ঠিক এই সময়েই কোচের এই প্রকাশ্য ঝামেলা কি বাড়তি চাপ তৈরি করবে? নাকি ড্রেসিংরুমকে আরও তাতিয়ে তুলবে? জবাবটা ৩১ জুলাই ওভালেই মিলবে।


```