Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওভালের পিচ কিউরেটরের সঙ্গে বচসায় জড়ালেন গম্ভীর! ফাইনাল টেস্টের আগে উত্তেজনা চরমে

চলতি সিরিজে কেবল ক্রিকেট নয়, ময়দানের বাইরেও তর্ক-বিতর্ক, বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিকবার। লর্ডস টেস্টে উত্তেজনার সূচনা।

ওভালের পিচ কিউরেটরের সঙ্গে বচসায় জড়ালেন গম্ভীর! ফাইনাল টেস্টের আগে উত্তেজনা চরমে

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 July 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম তথা শেষ টেস্টের আর বেশি দেরি নেই। দু’দিন পরেই শুরু অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির অন্তিম যুদ্ধ। ম্যাঞ্চেস্টারে (Manchester Test) দুর্দান্ত ড্রয়ের পর সিরিজে সমতা ফেরানোর বড় সুযোগ টিম ইন্ডিয়ার (Team India) সামনে। কিন্তু তার আগেই বিতর্ক। অগ্নিবর্ষী সিরিজে এবার পিচ প্রস্তুতকারকের সঙ্গে সংঘাতে জড়াল ভারতীয় কোচিং স্টাফ।

মঙ্গলবার দুপুরে ওভালের প্রধান পিচ কিউরেটর (Oval Pitch Curator) লি ফোর্টিসের (Lee Fortis) সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ঘটনা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন হিন্দুস্থানের টাইমসের প্রতিনিধি। তাঁর মতে, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গম্ভীরকে আঙুল তুলে ক্ষুব্ধ ভঙ্গিতে কিছু বলতে দেখা যায়। পরে ব্যাটিং কোচ সিতাংশু কোটকও বিতণ্ডায় যোগ দেন।

রিপোর্টারের দাবি, কথা চালাচালির মধ্যে গম্ভীর সোজাসুজি বলে বসেন, ‘আমায় কী করতে হবে, সেটা আপনি বলতে পারেন না!’ কী নিয়ে হেড কোচের এত গোঁসা, তা এখনও স্পষ্ট নয়। তবে ফোর্টিসের কোনও আচরণই যে গম্ভীরের রোষের কারণ, তা পরিষ্কার। পিচ কিউরেটর যখন কোটকের সঙ্গে কথা বলতে এগিয়ে যান, তখনও গম্ভীর চুপ থাকেননি। ফের তেড়ে গিয়ে কিছু বলে বসেন। শেষ পর্যন্ত দু’পক্ষই আলাদা হয়ে যায়। গম্ভীর ফের অনুশীলন দেখভালে মন দেন। ট্রেনিংয়ে প্রথমে যোগ দেন সাই সুদর্শন, যিনি ম্যানচেস্টারে প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে খাতা না খুলেই আউট হন। অবাক করা বিষয় হচ্ছে, এত অশান্তির পরেও লি ফোর্টিসকেও ভারতের অনুশীলন খুব কাছ থেকে লক্ষ করতে দেখা যায়!

চলতি সিরিজে কেবল ক্রিকেট নয়, ময়দানের বাইরেও তর্ক-বিতর্ক, বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিকবার। লর্ডস টেস্টে উত্তেজনার সূচনা। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট দ্বিতীয় ইনিংসে বারবার সময় নষ্ট করছিলেন বলে অভিযোগ ওঠে ভারতীয় শিবিরে। ক্ষেপে যান শুভমন গিলও। ইংরেজ ব্যাটারদের উদ্দেশে তিনি বলে বসেন, ‘একটু সাহসী হও…” ইঙ্গিতে আগ্রাসন দেখান টিম ইন্ডিয়ার অধিনায়ক। যে কারণে স্বাভাবিকভাবেই মাঠে হইচই পড়ে যায়।

পরের টেস্ট ম্যাঞ্চেস্টারে। সেখানে পালা ইংল্যান্ড দলের। শেষ দিনে ম্যাচ যখন নিশ্চিতভাবে ড্রয়ের দিকে গড়াচ্ছে, তখন বেন স্টোকসরা রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে লড়াই শেষ করার প্রস্তাব দেন। দু’জনেই তখন শতরানের কাছাকাছি। তাই খেলা চালিয়ে যান। এখান থেকেই শুরু নতুন বিতণ্ডা। স্টোকসরা রাগ প্রকাশ করতে থাকেন। মাঠেই অপমানজনক কথা চালাচালি শুরু। এরপর হ্যারি ব্রুক ইচ্ছাকৃতভাবে লোপ্পা বল ছুড়তে থাকেন। সেই সুযোগে জাদেজা ও সুন্দর সেঞ্চুরি হাঁকালেও স্টোকসের সিদ্ধান্ত, আচরণ ক্রিকেটের স্পিরিট-বিরোধী বলে দেগে দেন অনেকে।

শেষপর্যন্ত ম্যাচ ড্র হয়। কিন্তু দু’দলের মধ্যে সম্পর্ক যে কীরকম উত্তপ্ত, তা ম্যাঞ্চেস্টারের অন্তিম লগ্নে স্পষ্ট। তার মধ্যেই নতুন করে বিতর্ক উস্কে দিল গম্ভীর-ফোর্টিস লড়াই!


```