Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘কোন বোলারকে ঠ্যাঙাতে সবচেয়ে বেশি পছন্দ করেন?’ প্রশ্নের জবাবে কী বললেন রোহিত?

৩৮ বছরের রোহিত শর্মা এখন জাতীয় দলের বাইরের কিছুটা নিভৃতে জীবন কাটাচ্ছেন। সর্বশেষ ময়দানে দেখা গিয়েছে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। টুর্নামেন্টের গোড়ায় ব্যাট হাতে ছন্দে না থাকলেও শেষ পর্যন্ত ১৫ ম্যাচে ২২টি ছক্কা-সহ ৪১৮ রান করেন।

‘কোন বোলারকে ঠ্যাঙাতে সবচেয়ে বেশি পছন্দ করেন?’ প্রশ্নের জবাবে কী বললেন রোহিত?

রোহিত শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 August 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: তিনি নামে ‘হিটম্যান’। ব্যাট হাতে তো বটেই, মুখের কথাতেও একই রকম আগ্রাসী। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক। হাঁকিয়েছেন ৬৩৭ খানা ওভার বাউন্ডারি। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস গেইলের চেয়ে ৮৪টা বেশি। একদিনের ক্রিকেটে স্ট্রাইক রেট ৯৩, টি–টোয়েন্টিতে ১৪০।

এমন একজন পাওয়ার–হিটার যিনি, রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল—কাকে ছক্কা মারতে সবচেয়ে বেশি ভালবাসেন? বিন্দুমাত্র না ভেবে স্বভাবোচিত গা ছাড়া ভাব দেখিয়ে রোহিত হাসিমুখে বলে বসেন, ‘সবাইকে!’ তাঁর এই ছোট্ট জবাবে হাততালি আর উল্লাসে মুহূর্তে গমগমে হলঘর। তারপরই যোগ করেন, ‘প্রতিপক্ষ বোলার যে-ই হোক না কেন, আমি ব্যাট হাতে নামি এই ভেবে যে, ওকে মারতেই হবে। নির্দিষ্ট কোনও একজনকে টার্গেট করি না। আমার কাছে সবাই সমান!’

কিন্তু কেন এই উত্তর? আলাদা করে কাউকে বেছে না নিয়ে সবাইকে আক্রমণের আড়ালে কোন কারণ? ‘ওরাল–বি’-র একটি অনুষ্ঠানে রোহিত খোলসা করলেন সেই মনস্তত্ত্ব। বললেন, ‘কারও নাম আলাদা নিতে পারব না। তবে আমার ভাবনা সবসময় এই থাকে—যে-ই সামনে আসুক, ওর উপর চাপ তৈরি করতে হবে। চাপ দেওয়ার আলাদা কৌশল আছে। সেটাই প্রয়োগের চেষ্টা করি!’

৩৮ বছরের রোহিত শর্মা এখন জাতীয় দলের বাইরের কিছুটা নিভৃতে জীবন কাটাচ্ছেন। সর্বশেষ ময়দানে দেখা গিয়েছে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। টুর্নামেন্টের গোড়ায় ব্যাট হাতে ছন্দে না থাকলেও শেষ পর্যন্ত ১৫ ম্যাচে ২২টি ছক্কা-সহ ৪১৮ রান করেন। তারপর হঠাৎ টেস্ট থেকে অবসরের ঘোষণা। এখন তিনি জাতীয় ওডিআই টিমের সদস্য।

আগামী অক্টোবরে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নামতে পারেন রোহিত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ডাউন আন্ডারে তিন ম্যাচের সিরিজ। ১৯ অক্টোবর প্রথম লড়াই। তার আগে হয়তো ভারত ‘এ’ দলের হয়ে অনুশীলন ম্যাচ খেলবেন। যদিও শুভমানের গিলের (Shubman Gill) নেতৃত্বে টেস্ট দলে নতুন অধ্যায় শুরু হওয়া এবং রোহিতের বয়স–অবসর–ফিটনেস ফ্যাক্টর মিলেমিশে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে: ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ওডিআই দলে তাঁর জায়গা আদৌ নিশ্চিত তো?


```