Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজয় হাজারে ট্রফি কি আসলে একটা ফাঁদ? এর ভিত্তিতে বিরাট-রোহিতের যাচাই হবে তো? উঠছে প্রশ্ন

ভারতের সামনে আইপিএলের আগে মাত্র ছ’টি ওডিআই। টেস্ট ও টি২০আই—দুটো ফরম্যাট থেকেই সরে দাঁড়ানো ‘রো-কো’ জুটির পক্ষে এই স্বল্পসংখ্যক ম্যাচ যথেষ্ট সমস্যার। 

বিজয় হাজারে ট্রফি কি আসলে একটা ফাঁদ? এর ভিত্তিতে বিরাট-রোহিতের যাচাই হবে তো? উঠছে প্রশ্ন

রোহিত-বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 August 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের (BCCI) একাংশ মনে করছে, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) অগ্নিপরীক্ষা চলবে। সাতাশের বিশ্বকাপের জন্য তাঁরা কতটা প্রস্তুত, ঝালিয়ে নেওয়া হবে ঘরোয়া ক্রিকেটের ময়দানে।

আবার বিসিসিআইয়ের অন্য অংশের মতে, সূচির সংঘাত অবশ্যম্ভাবী। আর সেই কারণেই ভারতীয় এ দলের হয়ে দুই তারকাকে মাঠে নামতে হতে পারে। সেখানে পারফর্ম করতে পারলেই মিলবে বিশ্বকাপে নামার ছাড়পত্র।

টিম ইন্ডিয়া একদিনের ক্রিকেটে ফিরছে আগামী অক্টোবর মাসে। সেই সঙ্গে ফের শুরু হয়েছে বিতর্ক—বিরাট কোহলি ও রোহিত শর্মার কী হবে? শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তাঁদের দেখা যেতে পারে। কিন্তু এটিই কি তাঁদের শেষ আন্তর্জাতিক ম্যাচ? দাবি তুলেছে বেশ কিছু মহল। ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে এই জল্পনা।

এর মধ্যেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার বিশ্লেষণ—দুই তারকা ভুল ফরম্যাটে বিদায় ঘোষণা করেছেন। তাঁর যুক্তি সোজাসাপ্টা—‘রোহিত শর্মা ও বিরাট কোহলি হঠাৎ ঠিক করলেন টেস্ট ক্রিকেট ছাড়বেন। বললেন, তাঁরা শুধু ওডিআই খেলবেন। এখানেই আমার আপত্তি। কেন বলি শুনুন—টেস্ট সবচেয়ে কঠিন ফরম্যাট। সাদা বলের ক্রিকেট একঘেয়ে। কিন্তু টেস্ট নয়। লাল বলের লড়াই কঠিন। ব্যাটসম্যানদের জন্য ওডিআই অনেক সহজ। চাপও কম!’

ভারতের সামনে আইপিএলের আগে মাত্র ছ’টি ওডিআই। টেস্ট ও টি২০আই—দুটো ফরম্যাট থেকেই সরে দাঁড়ানো ‘রো-কো’ জুটির পক্ষে এই স্বল্পসংখ্যক ম্যাচ যথেষ্ট সমস্যার। আর এই নিয়েই চোপড়ার প্রশ্ন—‘আপনি যদি বছরে মাত্র ছ’টি ওডিআই খেলেন, তবে বছরে খেলছেন ছ’দিন। এতে ফর্ম ধরে রাখবেন কীভাবে? কোন উপায়ে প্রস্তুতি নেবেন? কোন কৌশলে ফিট থাকবেন, সেরা ছন্দ ফিরে পাবেন? আমার মতে, আপনাদের বলা উচিত ছিল—ওডিআই ও টি২০আই নয়, টেস্টই খেলব। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেললে ২৫ দিন মাঠে থাকার সুযোগ জুটত। তারপর থাকত ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সিরিজ!’

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ব্যাটারের মতে, টেস্টে সক্রিয় থাকলে ঘরোয়া ক্রিকেটে ফেরা সহজ। তিনি বলেন, ‘আপনি যদি টেস্ট খেলতেন আর মাঝেমধ্যে সময় থাকত, তখন রঞ্জি ট্রফিতে নামতে পারতেন। কাউন্টি ক্রিকেটেও। দীর্ঘ ফরম্যাটে আপনি অনেক বেশি দিন খেলার সঙ্গে যুক্ত থাকতে পারেন। কিন্তু টেস্ট ছেড়ে দিলে রঞ্জি বা কাউন্টি খেলারও তাগিদ থাকে না। টেস্ট থেকে অবসর নিলে ওগুলোর মান পড়ে যায়!’

এই প্রসঙ্গে বিজয় হাজারে ট্রফি নিয়েও তাঁর বক্তব্য স্পষ্ট। ডিসেম্বর মাসে হবে দেশের ঘরোয়া একদিনের প্রতিযোগিতা। কিন্তু চোপড়ার মতে, সেখানে খেলা, রান করা রোহিত বা বিরাটের নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘বিজয় হাজারে ট্রফি নিয়ে যে আলোচনা চলছে, সেটা হাস্যকর। ডিসেম্বর মাসে টুর্নামেন্ট। কিন্তু ভারতীয় দল আইপিএল পর্যন্ত মোটে ন’টি ওডিআই খেলবে। মানে, আপনার জন্য ন’দিনের ক্রিকেট। তার বাইরে আপনি খেলছেন না, অনুশীলনও করছেন না। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিজয় হাজারের পারফরম্যান্স দেখে কেউ দলে নেবে না—এটাই সত্যি। যদি টেস্ট খেলতেন আর ওডিআই ছাড়তেন, ছন্দে থাকা অনেক সহজ হত!’


```