Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

সিরিজে দু’দল মিলিয়ে সবচেয়ে বেশি রান হাঁকাবেন বিরাট! ভবিষ্যদ্বাণী প্রাক্তন অজি অধিনায়কের

‘রো-কো’ জুটি সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। মার্চে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরই বিশ্রামে যান দুই তারকা। এরপর আর মাঠে নামেননি। 

সিরিজে দু’দল মিলিয়ে সবচেয়ে বেশি রান হাঁকাবেন বিরাট! ভবিষ্যদ্বাণী প্রাক্তন অজি অধিনায়কের

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 October 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) আবারও আলোচনার কেন্দ্রে। ভারত–অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series 2025) ওয়ানডে সিরিজ শুরুর আগে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke)। তাঁর মন্তব্য, ‘এই সিরিজে দু’দল মিলিয়ে সর্বাধিক রান করবেন বিরাট কোহলি!’

‘বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘মনে হয়, রোহিত শর্মা (Rohit Sharma) বা বিরাট কোহলির মধ্যেই কেউ হবেন। কিন্তু আমার বাজি বিরাট। ও ব্যাট করবে তিন নম্বরে, যা অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওপেনিংয়ের তুলনায় কিছুটা সুবিধাজনক। রোহিত ওপেনে। তাই আমি বলব—বিরাটই হবেন সিরিজের সর্বোচ্চ রান–শিকারী!’

ক্লার্কের যুক্তি একেবারে স্পষ্ট—অভিজ্ঞতা, মনোসংযোগ আর অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের রেকর্ড। ২০১২ থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় যতবার খেলেছেন, প্রায় প্রতিবারই বড় ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। পার্থ (Perth), সিডনি (Sydney) কিংবা অ্যাডিলেড (Adelaide)—সব জায়গাতেই বিরাট রাজ করেছেন নিজের ছন্দে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের চোখে আগামিকাল থেকে শুরু হতে চলা সিরিজ বিরাট–রোহিত দু’জনের কাছেই আবেগময়। কারণ, এটাই হয়তো অস্ট্রেলিয়ায় তাঁদের শেষ ওয়ানডে সফর। ক্লার্ক বলেন, ‘যদি এটাই ওদের অন্তিম ট্যুর হয়, তাহলে দু’জনেই চাইবে বড় রান করতে। ওরা জানে, এই সিরিজই ইতিহাসে জায়গা করে দেওয়ার সর্বশেষ সুযোগ!’

‘রো-কো’ জুটি সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। মার্চে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরই বিশ্রামে যান দুই তারকা। এরপর আর মাঠে নামেননি। এবার পার্থে ফের ব্যাট হাতে দেখা যাবে দুই তারকাকে। এই প্রসঙ্গে ক্লার্ক আরও বলেন, ‘রোহিত আর বিরাট এখন শুধু একটাই ফরম্যাটে মন দিচ্ছে—ওডিআই। ২০২৭ বিশ্বকাপের (ICC ODI World Cup 2027) আগে সমস্ত আসরই গুরুত্বপূর্ণ। এই সিরিজের প্রতিটি ইনিংস তাঁদের নতুন অধ্যায়ের মতো!’


```