Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নির্বাচকরা চেয়েছিলেন, বিরাট-রোহিত দু’জনই ইংল্যান্ডে খেলুন! হাটে হাঁড়ি ভাঙলেন আগরকর

প্রাক্তন পেসার সোজাসাপ্টা স্বীকার করেছেন—বিরাট–রোহিতের অভিজ্ঞতা ইংল্যান্ড সিরিজে ভীষণভাবে মিস করেছে ভারত। 

নির্বাচকরা চেয়েছিলেন, বিরাট-রোহিত দু’জনই ইংল্যান্ডে খেলুন! হাটে হাঁড়ি ভাঙলেন আগরকর

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 October 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) গত এক বছরের সবচেয়ে বড় আলোড়ন—রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) আচমকা টেস্ট থেকে অবসর। কেউ বুঝে উঠতে পারেননি, কেন এমন সিদ্ধান্ত এল ঠিক ইংল্যান্ড সফরের (India tour of England 2025) আগে।

এবার সেই রহস্যে আলো ফেললেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। জানালেন, বোর্ডের পক্ষ থেকে দু’জনকেই টেস্ট দলে থাকার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ততক্ষণে দুই তারকাই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছেন!

এনডিটিভিকে (NDTV) দেওয়া সাক্ষাৎকারে আগরকর স্পষ্ট ভাষায় বলেন, ‘দু’জনই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ওরা নিজেরাই আমাদের জানায়, নতুন ডব্লিউটিসি সাইকেলের (World Test Championship Cycle) জন্য আর টেস্ট খেলবে না। মানুষ যাই ভাবুক, এটাই বাস্তব। হয়তো ওরা জানত, আগামী দু’বছর আর এই ফরম্যাটে থাকছে না!’

রোহিতের অবসর নিয়ে তখন তুমুল বিতর্ক, কারণ ঘোষণার মাত্র দুই সপ্তাহ আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ড সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ প্রসঙ্গে আগরকরের বক্তব্য, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কথা বলি। ওই পোস্ট নিয়ে কিছু বলার নেই। এখন আমাদের ফোকাস সেই দলেই থাকা উচিত, যারা ইংল্যান্ডে খেলেছে। দারুণ পারফর্ম করেছে!’

প্রাক্তন পেসার সোজাসাপ্টা স্বীকার করেছেন—বিরাট–রোহিতের অভিজ্ঞতা ইংল্যান্ড সিরিজে ভীষণভাবে মিস করেছে ভারত। তাঁর কথায়, ‘সত্যি বলতে, ওই সিরিজে কিছু অভিজ্ঞতা পেলে ভালো হত। পারফরম্যান্স অসাধারণ ছিল, যদিও আমরা জিততে পারিনি। শুভমন গিলের (Shubman Gill) মতো তরুণ অধিনায়কের নেতৃত্বে খেলাটা সহজ ছিল না। কিন্তু কিছু সিনিয়র অভিজ্ঞতা কাজে লাগতে পারত, এ কথা মেনে নিতেই হবে!’

তবে নির্বাচকপ্রধান এও পরিষ্কার করে দেন, খেলোয়াড়দের অবসর নেওয়ার সিদ্ধান্তে বোর্ড জোর করে হস্তক্ষেপ করে না। বলেছেন, ‘ওদের বোঝানোর চেষ্টা করেছিলাম কি না, সেটা আমি নিজের মধ্যেই রাখব! কিন্তু এটা মাথায় রাখতে হবে—খেলাধুলায় বদলই একমাত্র স্থায়ী জিনিস। একসময় ২০০ টেস্ট খেলা খেলোয়াড়ও বিদায় নিয়েছে। এটা খেলার অংশ। আমাদের কাজ দলের স্বার্থে সঠিক সময় পালাবদল ঘটানো। সবসময় নিখুঁতভাবে হয় না, কিন্তু উদ্দেশ্য থাকে একটাই—দলের ভালোর জন্য!’


```